POLITICS
মানবিক মূল্যবোধ আজ কোথায়!
আমরা যত প্রযুক্তিকে নিয়ে এগিয়ে চলেছি ততই দিকে দিকে হিংসাশ্রয়ী ঘটনার মাত্রা, মাত্রাতিরিক্ততায় এগোচ্ছে। দেশ অর্থনৈতিক দিক দিয়ে, এ.আই কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রদর্শনীর দ্বারা কর্মশালা যোগে জনপ্রতিধির মাধ্যমে সমষ্টিভিত্তিক তাছাড়া আরও নানা পদ্ধতি অবলম্বনের মাধ্যমে দেদার কর্মযজ্ঞ আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে আসছে। কিন্তু অতি রোমাঞ্চকর, মর্মান্তিক ও গম্ভীর বিষয় হল যে, একজন লোক প্রথমে তাঁর স্ত্রীকে হত্যা করল তারপর মানসিকভাবে অসুস্থ বোনকে খুন করল সর্বোপরি নিজে আত্মহত্যা করল এসব ঘটনা পার্শ্ববর্তী লোকেদের কাছ থেকে পুলিশকে জানতে হয়নি। পুরো ঘটনা ঐ হত্যাকারী এবং নিজে ধ্বংস হওয়া লোকটি সোস্যাল মিডিয়ায় লিখিতভাবে পোস্ট করার পর নিজে বিলীন হয়ে গেল। এই যে, ঘটনা এটি কেবলমাত্র দিল্লির ক্ষেত্রে প্রযোজ্য নয়, এরাজ্যের বুকেও পৃথকভাবে হলেও মৃত্যুর ঘটনার নজির আমরা পেয়ে চলেছি অর্থাৎ প্রতিটিদিন দেশের বুকে যত ধরনের অশান্তিকর পরিবেশ থাকতে পারে সবদিকই ঘটে চলেছে। সর্বমোট বিষয় হল যে, রাষ্ট্রনায়কদের একবার হলেও শুধু ভাবনাই নয়, বিশেষভাবে চিন্তা-চর্চায় উপনীত হতে হবে যে, সমাজজীবনে ঠিক কি কি কারণে এসকল পরিবেশ এগিয়ে চলেছে বিদ্যুৎগতিতে। মানবিক দৃষ্টিভঙ্গী নিয়ে যেভাবে দিনের পর দিন গল্পগুচ্ছ রচনা হয়ে আসছে তার বাস্তব গ্রাউন্ড কিন্তু করুণ অবস্থায় পর্যবসিত।