ASSAM
হাইলাকান্দি জেলার স্বাধীনতা দিবসের মুখ্য অনুষ্ঠানটি জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত হয়, জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক
আজ ১৫ই আগস্ট দেশের 80 তম স্বাধীনতা দিবস উদযাপন করল দেশ, এর সঙ্গে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলাতেও সম্পূর্ণ এবং যথাযোগ্য মর্যাদা সহকারে স্বাধীনতা দিবস পালন করা হলো। জেলার মুখ্য অনুষ্ঠানটি জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হয়। মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর মিলন দাস, জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক জয় বিকাশ আইএএস, উপস্থিত ছিলেন জেলার পুলিশ বিভাগের এস এস পি তা ছাড়া বিভিন্ন বিভাগের আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিশিষ্ট নাগরিকদের উজ্জ্বল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেলাশাসক তার বক্তব্যে স্বাধীনতা দিবসের বিস্তারিত দিক তুলে ধরতে গিয়ে বলেন, আমাদের দেশ স্বাধীন হতে গিয়ে অনেক প্রাণ বিসর্জন দিতে হয়ে ছিল। তাই আজকের এই শুভক্ষণে দাঁড়িয়ে সেই মহান আত্ম ত্যাগী জনের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদিত হল। পাশাপাশি সরকারের জনকল্যাণমুখী জেলা স্তরে কার্যসূচির এবং কর্মকৌশলতার দিকগুলো তুলে ধরেন তিনি