ASSAM
অসমে বন্যার ফলে যে বিভীষিকা ময় রূপ নেয়, এজন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহযোগিতার হাত বাড়াতে দেখা যায়। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সহায়তার হাত বাড়ানো হয়।
সাম্প্রতিক আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে আগত তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল শিবসাগর জেলার বন্যা বিধ্বস্ত অঞ্চলের লোকদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করেন ।শিশু খাদ্য থেকে আরম্ভ করে জামা কাপড়, ঔষধপত্র ইত্যাদি বন্টন করে মানবিক দায়িত্ব পালন করেছেন। তৃণমূলের অন্যতম কর্মকর্তা অভীষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জির নির্দেশে বিশিষ্ট তৃণমূল কর্মী সুমিত দে ,সঞ্জীব দাস ,গোপাল হালদার ,অভিমন্যু সেনগুপ্ত ,বরুন দাস , সোমনাথ শিকারী,সতরূপা বড়ুয়া,বিধান গাঙ্গুলী দীপঙ্কর,রাজ মান্না,সাধন মণ্ডল, দীপঙ্কর নস্কর প্রমুখেরা বিগত কয়েকদিন ধরে ত্রাণকার্য চালিয়ে যাচ্ছেন। এই কাজে সহযোগিতা করছেন তৃণমূল কংগ্রেসের আসাম রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মজুমদার সঙ্গে আছেন বিশিষ্ট সমাজকর্মী শ্রীমতি আপি ভট্টাচার্য ।তৃণমূল কংগ্রেসের এই মানবিক কার্যক্রমের জন্য বন্যা বিধ্বস্ত এলাকার ভুক্তভোগীরা ধন্যবাদ জানিয়েছেন।
শিবসাগর জেলার যে সমস্ত গ্রামে প্রাণ কার্য করা হয়েছে সেগুলির মধ্যে কুকুরা পহিয়া গাও, মেজেঙাগাও,পানবেছা গাও,লরাপোটা কৈবর্ত গাও ইত্যাদি।
শিবসাগর জেলার যে সমস্ত গ্রামে প্রাণ কার্য করা হয়েছে সেগুলির মধ্যে কুকুরা পহিয়া গাও, মেজেঙাগাও,পানবেছা গাও,লরাপোটা কৈবর্ত গাও ইত্যাদি।