ASSAM
Socialist Unity Centre of India (Communist) Cachar District Committee, Ukilpatty, Silchar. ______
এসইউসিআই (কমিউনিস্ট)-দলের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ এক প্রেস বার্তায় বলেন ২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ এস আই আর সম্পর্কে যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে সাধারণ মানুষ এবং বিশেষত গণতন্ত্রপ্রিয় মানুষের মধ্যে নির্বাচন কমিশনের সততা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।
এই তথ্য থেকে নিঃসন্দেহে স্পষ্ট হয়েছে যে, তিনজন নির্বাচন কমিশনারের মধ্যে দু’জন এস আই আর-এর বিভিন্ন দিক নিয়ে তাঁদের আপত্তি নথিভুক্ত করেছেন। কিন্তু প্রচলিত আইনকে লঙ্ঘন করে মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার ক্ষমতাসীন দল বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া এবং বিভিন্ন রাজ্যে তাদের নির্বাচনী বিজয় নিশ্চিত করার লক্ষ্যে একতরফাভাবে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমাদের দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির উপর এটি নিঃসন্দেহে একটি ফ্যাসিবাদী আক্রমণ।
এই পরিস্থিতিতে দলের পক্ষ থেকে দাবি জানানো হয় যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে অপসারণ করতে হবে, অবিলম্বে সমগ্র এস আই আর প্রক্রিয়া বন্ধ করতে হবে, এস আই আর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ১৩ কোটি ভোটারের নাম অবিলম্বে পুনর্বহাল করতে হবে।
সংবাদদাতা
ভবতোষ চক্রবর্তী
সম্পাদক
এস ইউ সি আই (সি)
কাছাড় জেলা কমিটি