ASSAM
Breakthrogh Science Society, Assam Chapter, Ulubari, Guwahati, Assam. __
ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, আসাম চাপ্টারের পক্ষ থেকে আজ শিবসাগর জেলার বন্যাকবলিত শলগুরি গাঁও পঞ্চায়েত এলাকার শলগুরি হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য অধ্যাপক অপূর্ব লাল সেনাপতি, সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী কমিটির অন্যতম সদস্য ও আসাম চাপ্টারের আহ্বায়ক পিন্টু দেবনাথ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। স্কুলের অধ্যক্ষ জিতেন্দ্রনাথ শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা সামগ্রী বিতরণ সভায় পিন্টু দেবনাথ ও অপূর্বলাল সেনাপতি বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন সমাজে বিজ্ঞানমনস্ক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও যুক্তিবাদী মানসিকতার বিকাশ ও প্রসার ঘটানো এবং প্রাকৃতিক দুর্যোগের সময় মানবিক সাহায্য প্রদান সহ সমাজে যৌক্তিবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংগঠন নিরলসভাবে কাজ করে চলেছে। গত ১৪ আগষ্ট শিবসাগর জেলার সনটকে অনুরূপ একটি শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজনের পর আজ একই উদ্দেশ্যে নিয়ে এই স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর দু'শতাধিক ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
সংবাদদাতা
বিপ্লব রিছং
সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর দু'শতাধিক ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
সংবাদদাতা
বিপ্লব রিছং