ASSAM
যারা ব্যক্তিগত শত্রুতা কে একটি নৃশংস হত্যার রূপ দেয়
প্রেস বার্তা -যারা ব্যক্তিগত শত্রুতা কে একটি নৃশংস হত্যার রূপ দেয় এরা কাপুরুষ এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। শ্রীভুমি জেলার বাজারিছড়ার ছাগল মোয়া গ্রামের বিজেপি দলের বুথ সভাপতি বিকাশ ধরকে গত ১২ই আগষ্ট বাড়ি থেকে ডেকে নিয়ে যেভাবে হত্যা করা হলো ।একটা পরিবারকে বিপন্ন করা হলো। নাগরিক অধিকার রক্ষা কমিটি আসামের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও ধীককার জানাচ্ছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলের দলমত নির্বিশেষে ধর্মমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ যেভাবে প্রতিবাদে সরব হয়েছেন। ইহা একটা এলাকার মানুষের মানসিকতা ও প্রগতিশীল চিন্তাধারার প্রতিফলন। উত্তেজনাবশত খোভ প্রকাশ করতে গিয়ে কিছু অবাঞ্চিত ঘটনা ঘটেছে ।সমাজের চিন্তাশীল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেটাকে বেশিদূর এগিয়ে নিতে দেননি। যার জন্য আমরা ওই অঞ্চলের সকল শ্রেণীর মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই এই ঘটনার যথাযথ তদন্ত হোক প্রকৃত দোষী ও তার প্রশ্রয়দাতারা কোনভাবেই যেন রক্ষা না পায় ।এই দাবি পুলিশ প্রশাসনের কাছে রাখছি। সাথে সাথে পুলিশ প্রশাসনকেও তাৎক্ষণিকভাবে ঘটনায় জড়িত মূল অভিযুক্ত ও অন্যান্যদের গ্রেফতার করে যে দৃষ্টান্ত স্থাপন করলেন যার জন্য পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আমরা শুধু শ্রীভূমি জেলায় নয় ,সারা বরাক উপত্যকায় শান্তি সম্প্রীতির বাতাবরণ অক্ষুন্ন রেখে চলার ক্ষেত্রে যাতে সচেতন থাকি সেই চেষ্টাও অব্যাহত রাখতে হবে।
সেই সঙ্গে দায়িত্বশীল ব্যক্তিদের অবাঞ্ছিত ও সাংবিধানিক বক্তব্য থেকে বিরত থাকতেও আহ্বান রাখছি।।
আমরা বিকাশ ধরের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি ।পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা সরকারের কাছে দাবি রাখছি বিকাশ ধর এর পরিবারকে যেন পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয়।
সাধন পুরকায়স্থ।
সচিব প্রধান, নাগরিক অধিকার রক্ষা কমিটি আসাম।
১৭-০৮-২০২৬