ASSAM
৩৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী দেবাশীষ রায়, ব্যাপক প্রচারে।
শিলচর পৌর নিগমের নির্বাচনে ৩৯ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে কাপ প্লেট চিহ্ন নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন দেবাশীষ রায়। তিনি ওয়ার্ডের সমস্যা নিরসনের জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবেন এবং জনগণ ও তাঁর পক্ষে কথা বলছেন বলে তিনি জানিয়েছেন। তবে একতা একেবারে ই সঠিক যে তিনি এই এলাকার পূর্বেকার বোর্ডের সভাপতি ছিলেন আর মানুষের কাছে থাকার এবং পৌঁছার বিষয়গুলো আছে। এখনো তিনি বিগত দিনের পরিবেশকে কাজে লাগিয়ে এগোতে চাইছেন। তবে বিজেপি দল থেকে টিকিট না পাওয়াতে নির্দল হিসেবে যে দাঁড়িয়েছেন তার জন্য জনগণ ঠিক কোন দিকে এগিয়ে আসবেন তা একমাত্র নির্বাচন অনুষ্ঠিত হবার পর গণনায় তা বুঝে নেওয়া যাবে। তবে প্রচারের ক্ষেত্রে প্রতিদিন এই প্রার্থী যথেষ্ট কাজ করে যেতে দেখা যাচ্ছে। অন্যদিকে এ কথা ও বলা দরকার যে আশ্বাস দেওয়া আর কাজ করা জনতার কাছে এক ধরনের অন্যদিকে যারা কাজ করে চলেছেন জনতার জন্য, বাস্তবে হিসেবে সেই দিক সম্পর্কে তো জনতা সজাগ রয়েছেন। তাই জনমত কোন পথে এগোবে সেজন্য অপেক্ষায় থাকতে হবে ফলাফল পর্যন্ত।