ASSAM
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দ্বিতীয় পর্ব শুরু
লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর উদ্যোগে , সফলভাবে প্রথম পর্ব সম্পন্ন করার পর, গত ০৬/০৯/২৬
তারিখে ধলাই বিধানসভা কেন্দ্রের চান্নিঘাট এলাকায় জন্মাষ্টমী উৎসবের দ্বিতীয় পর্ব উদযাপন করা হয়। এর আগে ০৫/০৯/২৬ তারিখে মালুগ্রাম কালী মন্দিরে প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল।চান্নিঘাটের ‘রায় বাড়ি’-তে ‘নন্দ-উৎসব’ শিরোনামে এক বর্ণাঢ্য ফেন্সি ড্রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিশু উৎসাহ ও আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের পাশাপাশি একটি বিশেষ ‘Audience Choice’ পুরস্কারও প্রদান করা হয়। অনুষ্ঠানটির ছিলেন লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর প্রথম ভাইস প্রেসিডেন্ট অনুপ রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিধুমতী রায়, বিভূতি শীল, জয়শ্রী রায়, বিপুল দাস, পিনাক বিশ্বাস, অমল কুমার রায়, প্রশান্ত মালাকার, গোবিন্দ্র রায়, শিক্ষক মনোজ কুমার রায়, প্রবীণ নাগরিক লক্ষ্মণী রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই সফল অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণের জন্য চান্নিঘাট এলাকার সম্মানিত বাসিন্দাদের প্রতি লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর প্রেসিডেন্ট সঞ্জীব রায় আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
তারিখ : ০৭/০৯/২৬