ASSAM
শেষ পর্যন্ত হুমকির শিকার হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার।
শিলচর পৌর কর্পোরেশন নির্বাচনের ৯ নং ওয়ার্ডের এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের মনোনীত প্রার্থী আপন লাল দাসের মনোনয়ন প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে দলের কাছাড় জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী এক প্রেস বার্তায় বলেন শিলচর পৌর কর্পোরেশন নির্বাচনের ৯ নং ওয়ার্ডের এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের মনোনীত প্রার্থী আপন লাল দাসের মনোনয়ন দাখিল পর থেকেই বিজেপি দলের কিছু লোক তাঁর ঘরে এসে তাকে মনোনয়ন প্রত্যাহার করতে বলে। সে প্রথমে তাদের প্রস্তাব অস্বীকার করায় তাঁর এবং মা বাবার উপর নানা ভাবে চাপ সৃষ্টি করে এমনকি প্রাণনাশের হুমকিও দেয়। শাসকদলের এই হুমকি ও প্রচণ্ড চাপের মুখে সে মানসিকভাবে দুর্বল এবং ভীতিগ্রস্ত হয়ে প্রার্থীপদ প্রত্যাহার করে নেয় যা আমাদের দলের নীতি ও আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ওকে ঠিক ঠিক মতো দলের নীতি-আদর্শ দিয়ে শিক্ষিত করতে না পারার জন্য এই ঘটনা ঘটছে বলে আমারা মনে করি। দল এই পরিপ্রেক্ষিতে জনগণের সামনে দৃঢ় আশ্বাস প্রদান করে যে এই অনভিপ্রেত ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে এধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য দলের কর্মী সমর্থকদের মধ্যে নীতি-আদর্শ নিয়ে উন্নততর সংগ্রাম পরিচালনা করা হবে।
সংবাদদাতা
বিজিত কুমার সিনহা
সংবাদদাতা
বিজিত কুমার সিনহা