ASSAM
শিলচর পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে গৌরব গগৈ ঘোষণা
কংগ্রেসের রাজ্যিক সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ গত ২৫ আগস্ট শিলচর পুরো নিগমের নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের প্রস্তুতি স্বরূপ ঘোষণা করলেন। সম্পর্কে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং জানিয়েছেন শীঘ্রই পুরো নিগমের নির্বাচনের বিষয়ে দলের কৌশলগত এগিয়ে চলার দিক প্রকাশ পাবে। গৌরব গগৈ অজিত সিং কে চেয়ারম্যান করে কোর কমিটি গঠন করার কথা জানিয়েছেন। তাছাড়া কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাঞ্জল ঘাটওয়াকে। কমিটিতে সদস্য হিসেবে থাকছেন আরো নয় জন কংগ্রেস নেতা। এদিকে 14 জন কংগ্রেস নেতাকে বহিষ্কার করার ফলে আবহের দেখা দিয়েছিল দলের মধ্যে সে থেকে বেরিয়ে এসে এবার সঠিক পদক্ষেপ নিতে দল এগিয়ে চলল। কমিটির সদস্যদের তালিকায় রয়েছেন সোনার বিধায়ক আমিনুল হক লস্কর, আছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা কাছড় জেলার অভিজিৎ পাল, গত বিধানসভা নির্বাচনে বড় গলা আসন থেকে কংগ্রেসের টিকিট পেয়ে ডাক্তার অমিত কালোয়ার তিনি ও কমিটিতে আছেন, মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন পুরো কমিশনার সজল বনিক, শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, তমাল কান্তি বনিক। অজিত সিং জানিয়েছেন খুব শীঘ্রই বৈঠকে বসা হবে এবং ৪২ টি ওয়ার্ড এর মধ্যে কংগ্রেস প্রার্থ ী দেবে সে ঘোষণা করার দিকে বৈঠক শেষে হবে বলে জানান।