ASSAM
শিলচর পুরনিগম নির্বাচন ২০২৬: ভোট গণনা কর্মীদের প্রশিক্ষণে ৭টি দলে মাস্টার ট্রেনার নিয়োগ
শিলচর, ২৫ সেপ্টেম্বর:- শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোট গণনার কাজে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণের জন্য একাধিক অ্যাডিশনাল লেভেল মাস্টার ট্রেনার/মাস্টার ট্রেনার (এল এম টি) নিয়োগ করা হয়েছে। শুক্রবার জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশ জারি করা হয়েছে।
নির্দেশ অনুযায়ী, আগামীকাল শনিবার প্রথম পর্যায়ে এবং ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ে কাছাড় কলেজে ভোট গণনা কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিট থেকে। সংশ্লিষ্ট এল এম টি ও মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ শুরুর অন্তত আধ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।
প্রথম দলে রয়েছেন ড. সুমিতা ভট্টাচার্য, ড. দীপঙ্কর রায় ও শ্রী দেবব্রত আচার্য। দ্বিতীয় দলে রয়েছেন ড. অ্ভিনয় পাল, ড. এ. পুষ্পলতা সিংহ ও নবায়তি চৌধুরী। তৃতীয় দলে রয়েছেন শ কীর্তিভূষণ দে, ড. মেঘমালা মহন্ত এবং ড. গঙ্গেশ ভট্টাচার্য।
চতুর্থ দলে রয়েছেন ড. পঙ্কজ গোস্বামী, ড. হেমন্ত কুমার বরা ও কিশোর কুমার দেব। পঞ্চম দলে রয়েছেন ড. স্বপন দাস, ড. সন্দীপ দেবনাথ ও নিরুপম মহন্ত। ষষ্ঠ দলে রয়েছেন সূর্যসেন দেব, দীপঙ্কর দাস ও ড. সন্তোষ বরা।
এছাড়া এল এম টি হিসেবে দায়িত্বে রয়েছেন ড. সুদীপ কুমার দাস, খালেদ আজম মজুমদার, সুরজিৎ আচার্য ও যোগেন্দ্র চন্দ্র দাস।
প্রশিক্ষণের জন্য নির্ধারিত কক্ষগুলির মধ্যে কক্ষ নং ০০৮, ০০৯, ০১০, ০১৬, ০১৭ ও ১০৭-এ বিভিন্ন দলকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা নির্বাচন দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এক সরকারি বিবৃতিতে শিলচরের জনসংযোগ আঞ্চলিক কার্যালয় থেকে এ সংবাদ জানানো হয়েছে।