ASSAM
শিক্ষাবিদ সজল কান্তি চক্রবর্তী প্রয়াত
বর্তমান ডিমাহাসাও জেলার ডিটক ছড়া এম ই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সজল কান্তি চক্রবর্তী চিকিৎসা রত অবস্থায় গতকাল দুইটা 30 মিনিট নাগাদ দিনে, 3 সেপ্টেম্বর শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, বয়স হয়েছিল মৃত্যু কালে ৮২ বছর ,তিনি রেখে গেলেন স্ত্রী পুত্র কন্যা নাতনি সহ অসংখ্য প্রিয় জনদের কে। তাঁর প্রয়াণের খবর পেয়ে পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। অবসর গ্রহণের পর তিনি তাঁর পরিবারসহ বদরপুর জুম বস্তি এলাকায় বসবাস করে আসছেন। সফল শিক্ষক হিসেবে তাঁর পরিধি যথেষ্ট ইতিহাস গড়ার ছিল। তাঁদের সময়ে শিক্ষকতার কাজ করা মর্যাদা সম্পন্ন এবং দায়িত্বের ও ছিল। যে বিদ্যালয় চাকরিতে যোগদান করেছিলেন ,সেখানেই অবসর গ্রহণ পর্যন্ত দায়িত্ব পালন করার এক নজির গড়া শিক্ষক ছিলেন তিনি, তাই ডিটকছড়া এলাকায়ও গভীর শোকের ছায়া নেমে আসে। গভীর শোক ব্যক্ত করেন তাঁর সঙ্গে দীর্ঘ সময় কাজ করে আসা অবসরপ্রাপ্ত শিক্ষক এবং সাহিত্যিক দিলীপ কুমার দে।