ASSAM
লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ ও শিলচর ক্যান্সার সেন্টার এর ক্যান্সার সচেতনতা কর্মসূচি
আজ ১৬/০৯/২০২৬ তারিখে , লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর উদ্যোগে এবং শিলচর ক্যান্সার সেন্টার ( TATA)-এর সহযোগিতায় , ভাগা বাজারের বাম বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ ক্যান্সার সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিলচর ক্যান্সার সেন্টারের জোনাল কো-অর্ডিনেটর অভিজিৎ ভট্টাচার্য এবং স্টাফ নার্স দাওংগি দারলং ক্যান্সারের বিভিন্ন দিক, ক্যান্সার প্রতিরোধের উপায়, কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয়—সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বিষয় নিয়ে অত্যন্ত সুন্দরভাবে সচেতনতামূলক আলোচনা করেন। একটি 'ইন্টারেক্টিভ শেসন'-ও ছিল। প্রায় দুই শতাধিক ছাত্র - ছাত্রীর উপস্থিতিতে , এই গুরুত্বপূর্ণ বিষয়ের কর্মসুচি , সফল ভাবে আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর ভাইস প্রেসিডেন্ট, তথা এই কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত অনুপ রায় , বিদ্যালয়ের অধ্যক্ষ, সকল শিক্ষক-শিক্ষিকা এবং অ-শিক্ষক কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ও বলেন তাঁদের মূল্যবান সহযোগিতা ও আন্তরিক সমর্থনের ফলেই এই গুরুত্বপূর্ণ সচেতনতা কর্মসূচিটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। সামসুল হক বারভূঁইয়া ,অধ্যক্ষ: বাম বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ক্লাব ভ্যালি ভিউকে এই সফল আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, সাথে উপস্থিত ছিলেন জাহান উদ্দিন লস্কর ( শিক্ষক ), সাবনম আরা ( শিক্ষিকা), মুন্না দাস প্রমুখ। ১৬/০৯/২০২৬