ASSAM
মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম কার্যক্রমে সফল যুবতী
রাজ্যে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা এবং তাঁর সরকারের যে সকল যোজনা রয়েছে তার মধ্যে আত্মনির্ভরশীল অসম প্রকল্পের অধীনে যুবক যুবতীরা স্বনির্ভর হতে যে ধরনের সহযোগিতার হাত বাড়িয়েছেন সরকার তাতে রাজ্যের কর্মকম জনগণ উপকৃত যে হচ্ছেন তার দৃষ্টান্ত হলো, মরিয়ানির পাঁচালী দেবী মুখ্যমন্ত্রীর যোজনার সুবিধাস্বরূপ এক লক্ষ টাকা প্রথম কিস্তি দিয়ে মুরগির ফার্ম শুরু করেছিলেন আর এ থেকেই তাঁর পথ চলার দিক এগিয়ে গেল দেখা যায় যে ত্রিশ থেকে 35 দিনের মধ্যেই প্রোডাকশন শুরু হয়ে যায় আর অর্থ উপার্জনের দিক সুনিশ্চিত হওয়ার ফলে আজ বেশ কয়েকটি পরিবার সরাসরি ভাবে তার দ্বারা উপকৃত হয়ে চলেছেন। এভাবেই তো একটি রাজ্য তথা দেশ এগিয়ে যাবে শ্রম ও কর্মনিষ্ঠ মনোভাব তথা বাস্তব জীবনকে নিয়ে তাই তিনি এজন্য মুখ্যমন্ত্রী ডক্টর শর্মাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাতে দেখা যায় এই সময়ে।