ASSAM
বেশ কয়েক বছর থেকে সরকারি ভবন অব্যবহৃত হওয়াতে, মুখ খুললমহিলা কংগ্রেস।
ইটখলা বাজারের ঠিক সংলগ্ন, শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডে , একটি সরকারি ভবন গত কয়েক বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।প্রাথমিকভাবে , 2020-21 বর্ষে , 2016-17 এর আনটাইড ফান্ড -এর ১ কোটি টাকার এক প্রকল্প হিসেবে, 'স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম ও গেস্ট হাউস' নামে, আসাম সরকার এই ভবনটি নির্মাণ করেছিল।যদিও সেই ভাবে এর সূচনা হয় নি। পরবর্তীতে , কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে , ২০২২-এ প্রায় ১ বছর , এই ভবনটি শিলচর সদর সার্কেল অফিস হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু হঠাৎ করে সেই অফিসটিও শিলচর সদরঘাটে স্থানান্তরিত করা হয়। পর্যাপ্ত জমিসহ , সদ্য নির্মিত একটি সরকারি ভবন , গত তিন বছর ধরে এভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, বৃহত্তর মালুগ্রাম এলাকায় আজও কোনও অডিটোরিয়াম নেই, যদিও এই অঞ্চলের সাংস্কৃতিক সম্ভাবনা অত্যন্ত ব্যাপক। তাই অব্যবহৃত সরকারি ভবনটি সংস্কার করে , একটি আধুনিক ও উন্নত পরিকাঠামো-সমৃদ্ধ অডিটোরিয়ামে রূপান্তরিত করা হলে, তা শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটাবে না, একইসঙ্গে এলাকার যুবসমাজকেও সাংস্কৃতিক ক্ষেত্রে আরও বেশি করে আকৃষ্ট ও উৎসাহিত করবে। অন্যদিকে, যদি তা না হয় , এই ভবনটিকে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র/সাব-সেন্টার হিসেবেও সংস্কার করা যেতে পারে। কারণ বৃহত্তর মালুগ্রাম এলাকায় কয়েক দশক ধরে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের অভাব রয়েছে। পূর্বে ,বর্তমান ৮ নম্বর ওয়ার্ডে (পুরনো ৩ নম্বর ওয়ার্ড) , একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র ছিল, যা কোনও এক ষড়যন্ত্রের কারণে বন্ধ হয়ে যায়।বর্তমানে , বৃহত্তর মালুগ্রামের বিপুল সংখ্যক মানুষের স্বার্থে , এক স্বাস্থ্যকেন্দ্রের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে।অতএব, শিলচর জেলা মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী হিসেবে , এবং কমিটির পক্ষ থেকে , আমরা অসমের মাননীয় মুখ্যমন্ত্রী, বরাক উপত্যকার দুইজন মাননীয় মন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী, কাছাড়ের মাননীয় সাংসদ, উদারবন্দের মাননীয় বিধায়ক, কাছাড়ের জেলা কমিশনার, কাছাড়ের যুগ্ম স্বাস্থ্য পরিষেবা অধিকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কাছে জোরালো দাবি জানাচ্ছি—অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা এই সরকারি ভবনটির বিষয়টি , অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করে , যত দ্রুত সম্ভব সংস্কার করা হোক , এবং ভবনটিকে হয় একটি আধুনিক অডিটোরিয়াম, অথবা একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে হিসেবে রূপান্তরিত করা হোক।দুটি ক্ষেত্রের যেকোনও একটি বাস্তবায়িত হলে , বৃহত্তর মালুগ্রাম এলাকার ৬, ৭, ৮ ও ৯ নম্বর কর্পোরেশন ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা , সরাসরি উপকৃত হবেন।
শুভেচ্ছান্তে,
বন্দিতা ত্রিবেদী রায়
সভানেত্রী
শিলচর জেলা মহিলা কংগ্রেস কমিটি।
শুভেচ্ছান্তে,
বন্দিতা ত্রিবেদী রায়
সভানেত্রী
শিলচর জেলা মহিলা কংগ্রেস কমিটি।