ASSAM
বিতীয় লিংক রোডের এই মধ্যরাতে জেসিবি কাজে ব্যস্ত
পূর্ব নির্ধারিত বিবৃতি অনুযায়ী দ্বিতীয় লিংক রোডের সড়কের কাজে হাত পড়ল। এ ব্যাপারে পূর্ত বিভাগের সড়ক ডিভিশনের এগ্জিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ জানিয়েছিলেন সড়কের কাজ হবে এবং তাই হচ্ছে। দূর্গা পুজোকে সামনে রেখে যেভাবে মন্ত্রী কৌশিক রাই , মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেছিলেন সেভাবে শহরজুড়ে শিলচরে কাজ হতে দেখা যায় শুধু এখানেই নয় যেদিকে তাকানো যাচ্ছে। সেদিকেই কাজের দিকগুলো উঠে আসছে। তবে যারা যানবাহন নিয়ে চলাচলকারী তাদের জন্য রাস্তার পাশ একেবারে কম থাকার জন্য যাতায়াতে যার ফোন নাই লিংক রোড এবং দ্বিতীয় লিংক রোড অসুবিধার সম্মুখীন হয়েছেন। তবে আশার কথা হলো যে, রাস্তায় কাজ হচ্ছে।