ASSAM
ত্রিশ আগস্ট শিলচর শহর কংগ্রেস কমিটির উদ্যোগে ,ইন্দিরা ভবনে গুরুত্বপূর্ণ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
শিলচর শহর কংগ্রেস কমিটির উদ্যোগে , শিলচরের ইন্দিরা ভবনে , এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে শিলচর পৌর নিগমের অধীনস্থ ৪২টি ওয়ার্ডের কংগ্রেস প্রতিনিধিরা অত্যন্ত উৎসাহের সাথে যোগদান করেন। সভার আলোচ্য বিষয় ছিল আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচন এবং তার কৌশলগত দিক।শিলচর শহর কংগ্রেস সভাপতি অতনু ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য্য, এপিসিসির সম্পাদক অভিজিৎ পাল, এপিসিসির মুখপাত্র সঞ্জীব রায়, শিলচর পৌর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান বিনয় কৃষ্ণ দাস, আনোয়ার আহমেদ, সুজন দত্ত, অমিত চক্রবর্তী, বন্দিতা ত্রিবেদী রায়, সজল বণিক, জন্মজয় চৌধুরী ,আলি রাজা ওসমানি, রঞ্জন রায়, রাজেশ সিনহা, আনসার হোসেন চৌধুরী, জসিম উদ্দিন, যশোদা সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ওয়ার্ড কমিটির সভাপতি, ওয়ার্ড কমিটির সদস্য, সম্ভাব্য কংগ্রেস প্রার্থীগণ, ওয়ার্ড পর্যবেক্ষক এবং অন্যান্যদের উপস্থিতি সভাটিকে আরও গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ করে তুলেছে। ওয়ার্ড কমিটিগুলি , স্থানীয় স্তরে বিজেপির সমস্ত অনিয়ম এবং বিজেপির শাসনামলে সাধারণ মানুষের সম্মুখীন হওয়া প্রতিকূল অসুবিধাগুলি তুলে ধরেছে।নেতৃত্বের মধ্যে বক্তারা প্রার্থীদের সঠিক নির্বাচনের উপর জোর দিয়েছেন এবং এটাও স্পষ্ট করেছেন যে দল ও সমাজের প্রতি প্রার্থীদের আনুগত্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সজল আচার্য্য এবং অতনু ভট্টাচার্য্য জানিয়েছেন, খুব শীঘ্রই আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন চাওয়া হবে। সকলেই একসুরে জানিয়েছেন যে, কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অবশ্যই খুব ইতিবাচক ফল দেবে এবং কংগ্রেস আগামী পৌর নিগম নির্বাচনে জয়লাভ করবে।
তারিখ : ৩০/০৮/২৬
তারিখ : ৩০/০৮/২৬