ASSAM
চা শ্রমিকদের কল্যাণে একাধিক ধূপঘরের শিলান্যাস
নিজস্ব সংবাদদাতা, বড়খলা:
চা শ্রমিকদের কল্যাণে Cha Shramik Aashray Yojana (CSAY)-এর আওতায় চাতলা মণ্ডলের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নতুন ধূপঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার চাতলা মণ্ডলের বিভিন্ন জিপিতে একাধিক ধূপঘরের শিলান্যাস করেন বড়খলার বিধায়ক কিশোর নাথ।
এদিন ভরাখাই-গুঙ্গুর জিপির ভরাখাই বাগান বন দুর্গা মন্দির সংলগ্ন স্থানে একটি নতুন ধূপঘরের শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে ভরাখাই বাগানের ম্যানেজার শ্রী ওমপ্রকাশ সিং মহাশয়-ও উপস্থিত ছিলেন। পাশাপাশি চাতলা দুর্গাকোণা জিপির দুর্গাকোণা চা বাগান এবং চরাবাড়ি বাগানেও নতুন ধূপঘরের শিলান্যাস করা হয়।
শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক কিশোর নাথের সঙ্গে উপস্থিত ছিলেন বিডিও জহিরুল হাজারিকা মহাশয়, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার, চাতলা মণ্ডল সভাপতি শ্রী মানব সিং মহাশয়, ভরাখাই বাগানের ম্যানেজার শ্রী ওমপ্রকাশ সিং মহাশয় সহ দলীয় কর্মকর্তারা।
শিলান্যাসের পাশাপাশি বিধায়ক কিশোর নাথ চা বাগান শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগের কথা শোনেন। শ্রমিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করার পাশাপাশি তাঁদের সমস্যাগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে সম্ভবপর দ্রুত সমাধানের আশ্বাস দেন বিধায়ক।
চা বাগান এলাকার শ্রমিকদের সামাজিক ও দৈনন্দিন প্রয়োজনের কথা বিবেচনা করে ধূপঘর নির্মাণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট চা বাগান এলাকার শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
বিধায়ক কিশোর নাথ বলেন, চা শ্রমিকদের জীবনযাত্রার উন্নয়ন এবং তাঁদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। CSAY-এর মাধ্যমে চা বাগান এলাকার মানুষের কাছে সরকারি সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।