ASSAM
কিশোর কিশোরীদের নীতি নৈতিকতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিন ছিল ১৩ সেপ্টেম্বর।
কিশোর কিশোরীদের উন্নত নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে কমসোমল এর পক্ষ থেকে আয়োজিত তিনদিনব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক শিবিরের আজ গুয়াহাটির শ্রী অরবিন্দ স্কুলে সমাপ্তি ঘটে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় দু শতাধিক কিশোর কিশোরী এই শিবিরে অংশ গ্রহণ করে। গত ১১ সেপ্টেম্বর বিকেল ৫ টায় এই শিক্ষা ও সাংস্কৃতিক শিবিরের সূচনায় এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের আসাম রাজ্য কমিটির সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য চন্দ্রলেখা দাস পতাকা উত্তোলন, শহীদ বেদী এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার অন্যতম বিপ্লবী, প্রখ্যাত দার্শনিক, চিন্তবিদ এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন। এদিন সন্ধ্যায় এবং পরের দু''দিন কমসোমল সংগঠন গড়ে তোলার লক্ষ্য এবং উদ্দেশ্যে, দেশ বিদেশের মনীষীদের জীবন ও সংগ্রাম এবং মানব সমাজের বিকাশ প্রসঙ্গে আলোচনা করেন যথাক্রমে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তুষার পুরকায়স্থ, রাজ্য কমিটির অন্যতম সদস্য অজয় আচার্য। এছাড়াও শিবিরের অন্তিম দিন অর্থাৎ আজ চন্দ্রলেখা দাস কিশোর কিশোরীদের যথার্থ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিবদাস ঘোষের চিন্তাকে জীবনে প্রয়োগ করার প্রয়োজনীয়তা নিয়ে দীর্ঘ আলোচনা করেন। শিবিরে এছাড়াও শরীর চর্চা, মার্চ ফাস্ট, খেলা ধূলা, সঙ্গীত, নৃত্য, নাটক ইত্যাদি প্রতিনিধিরা পরিবেশন করে।
সংবাদদাতা
জিংকুমণি দলে
সংবাদদাতা
জিংকুমণি দলে