ASSAM
ইয়াসির বিনামূল্যে চক্ষু ছানি সনাক্তকরণ শিবির
ইয়োথস এগেইনস্ট সোসিয়াল ইভিলস (ইয়াসি) , 'প্রভাবতী দেবি চেরিটেবল ট্রাস্ট'-এর সহযোগিতায়, কাছাড় জেলার , বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত , ভাঙ্গারপার জিপি অফিসে একটি বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। এই শিবিরে মোট ১০১ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। বিশিষ্ট চিকিৎসক ডাঃ অংশ জিন্দাল এবং অপ্টোমেট্রিস্ট কৌশিক পাল রোগীদের চক্ষু পরীক্ষা করেন , যার মধ্যে ২১ জন রোগীর গুরুতর ছানি সমস্যা শনাক্ত হয়েছে। ট্রাস্টের ম্যানেজার দেবজ্যোতি দাস-এর দেওয়া তারিখ অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে, তাঁদের শিলচরের চৌধুরী আই হসপিটালে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে।
অসহায় ও প্রয়োজনীয় রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। ইয়াসি-এর ক্যাম্প ইনচার্জ নুরুল ইসলাম বরভূঁইয়া এবং কো-অর্ডিনেটর সাহজাহান লস্কর-এর আন্তরিক প্রচেষ্টায় শিবিরটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। ইয়াসি কেন্দ্রীয় কমিটি-এর সভাপতি সঞ্জীব রায় পুরো সময় উপস্থিত থেকে শিবিরের কার্যক্রম তদারকি করেন। বড়খলা ইউনিটের সদস্যরাও শিবিরে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। সঞ্জীব রায় জানান, ইয়াসি-এর ‘Zero Cataract Society’ (শূন্য ছানি সমাজ)গড়ে তোলার লক্ষ্য নিয়ে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং নির্ধারিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।এছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন শিবির আহমেদ, সঞ্জু নুনিয়া, নিখিলেশ দাস এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।