ASSAM
আজ লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ সমতা দিবস পালন করল।
নারী সমতা দিবস (Women Equality Day) উপলক্ষে , আজ 'লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ' ,বরাক উপত্যকার দুই সফল ও বিশিষ্ট মহিলাকে সম্মানিত করেছে। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. স্বরূপা ভট্টাচার্যকে , শিক্ষাক্ষেত্রে সমাজের প্রতি তাঁর নিষ্ঠা ও অবদানের জন্য , এক সফল মহিলা হিসেবে সম্মানিত করা হয়।অন্যদিকে, কাছাড় জেলার D.I. of Schools-এর অবসরপ্রাপ্ত হেড এসিস্ট্যান্ট শ্রীমতী ভবানী ভট্টাচার্যকে , জেলার শিক্ষা বিভাগে, তাঁর আন্তরিক ও নিষ্ঠাবান প্রশাসনিক ভূমিকার জন্য সংবর্ধিত করা হয়। 'ক্লাব ভ্যালি ভিউ' বিশ্বাস করে যে, এই ধরনের সফল ও কর্মনিষ্ঠ মহিলারা নারী সমতার ক্ষেত্রে অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবেন এবং নতুন প্রজন্মকেও অনুপ্রাণিত করবেন।তাঁদের নিজ নিজ বাসভবনে , ক্লাব-এর সভাপতি সঞ্জীব রায়ের নেতৃত্বে , একটি প্রতিনিধি দল তাঁদের সম্মানিত করে। প্রতিনিধি দলে ছিলেন সহ-সভাপতি অনুপ রায়, সামসুল ইসলাম, প্রকল্প চেয়ারপার্সন বান্দিতা ত্রিবেদী রায় এবং অন্যান্য সদস্যরা। তাঁদের হাতে লায়ন পিন , ডায়েরি, একটি মর্যাদাপূর্ণ উপহার এবং উত্তরীয় তুলে দিয়ে সম্মান জানানো হয়।
তারিখ: ২৬/০৮/২০২৬
তারিখ: ২৬/০৮/২০২৬