ASSAM
আজ নেতাজি চর্চা সমিতি শিলচর দ্বারা প্রতিবাদী সমাবেশ।
২২ আগস্ট শিলচর ক্লাব রোডে শহীদ ক্ষুদিরাম বসু মূর্তি পাদদেশে সম্প্রতি ঘটে চলা মেঘালয় রাজধানী শিলং এ নেতাজি মূর্তি ভাঙচুর এবং স্বামীজীর প্রতিমূর্তি অবমাননা করা কে কেন্দ্র করে সমাবেশ ও মিছিল করা হয়। বিভিন্ন বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য উপস্থাপন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অবসকপ্রাপ্ত উপাচার্য ডঃ তপোদীর ভট্টাচার্য, আমরা বাঙালি নেতা সাধন পুরকায়স্থ, নাগরিক স্বার্থ সুরক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম ব্যক্তিত্ব হরিদাস দত্ত,অজয় রায় প্রমুখ। এ ধরনের ঘটনা যে ঘটেছে এর তীব্র নিন্দা বিগত কয়েকদিন থেকেই বিভিন্ন সভা সমিতির মধ্য থেকে জানানো হয়েছে এদিনও তাই লক্ষ্য করা যায়।তাছাড়া, উপযুক্ত পদক্ষেপ চেয়ে বিচার চেয়েছেন তাঁরা।