ASSAM
অসম, মেঘালয়ের মুখ্যমন্ত্রীদের উত্তর-পূর্বে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে জোর দেওয়ার আহ্বান
নতুন দিল্লি, ৯ সেপ্টেম্বর: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা বুধবার রাজধানীতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে কর্তব্য ভবনে সাক্ষাৎ করেন। দুই রাজ্যে Externally Aided Projects (EAPs) এ নতুন করে গতি আনার আবেদন জানান।বৈঠকে উত্তর-পূর্বে মূলধনী ব্যয় বাড়ানো এবং ভৌত ও সামাজিক পরিকাঠামোর জন্য নতুন বিনিয়োগের রাস্তা তৈরির ওপর জোর দেওয়া হয়।বৈঠকের পর X-এ মুখ্যমন্ত্রী শর্মা বলেন, "আমরা আমাদের দুই রাজ্যেই EAP-এর গতিতে নতুন উদ্দীপনা আনার জন্য জোরালো আবেদন জানিয়েছি, যা ভৌত ও সামাজিক পরিকাঠামোর জন্য নতুন বিনিয়োগের পথ খুলে দেবে।"অর্থমন্ত্রী প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিতে ভারত সরকার নতুন করে উদ্যোগ নেবে বলে আশ্বাস দিয়েছেন।অসম ভবনের আবাসিক কমিশনার কবিতা পদ্মনাভন এবং অর্থ মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।