ASSAM
All India Democratic Students Organisation Assam State Council, Vivekananda Path, Ulubari, Guwahati- 7
শিবসাগর ও চরাইদেও জেলার বন্যাদুর্গত এলাকার ছাত্র ছাত্রীদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ভর্তির দাবিতে আজ এআইডিএসও'র আসাম রাজ্য কাউন্সিলের এক প্রতিনিধি দল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে ছাত্র ছাত্রীদের সমস্যা সমাধানের দাবিতে স্মারকপত্র প্রদান করে। প্রতিনিধি দলটি আজ প্রথমে শিবসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গরগাঁও কলেজের অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করে সমস্ত ছাত্র ছাত্রীদের বিনামূল্যে ভর্তির দাবিতে স্মারকপত্র প্রদান করে। এরপর শিবসাগরের জেলা আয়ুক্ত মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও স্মারকপত্র প্রেরণ করে। স্মারকপত্রে উল্লেখ করা হয় যে বর্তমানে রাজ্য সরকার ৭০ শতাংশের কম উপস্থিতি এবং 'ব্যাকলগ' (আগের পরীক্ষায় অনুত্তীর্ণ বিষয়) থাকা শিক্ষার্থীদের ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছিল এবং বাকি ছাত্র ছাত্রীদের সরকার বিনামূল্যে ভর্তির নির্দেশ দেয়। অথচ এই নির্দেশ থাকা সত্ত্বেও কিছু কলেজ কর্তৃপক্ষ ছাত্র ছাত্রীদের কাছ থেকে ৭,০০০ থেকে ৮,০০০ টাকা পর্যন্ত ভর্তি ফি নিচ্ছে। ভর্তির ফি অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় ছাত্র ছাত্রীরা চরম বিপাকে পড়েছে। স্মারকপত্রে এও বলা হয় যে একটি কল্যাণকামী রাষ্ট্রে শিক্ষার সব দায়িত্ব সরকারের এবং শুধু দরিদ্র পরিবারের সন্তানদেরই নয়, সব ছাত্র ছাত্রীদের বিনামূল্যে উচ্চশিক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। এআইডিএসও সহ বিভিন্ন সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার আগে ঘোষণা করেছিল যে, বন্যাক্রান্ত এলাকার ছাত্র ছাত্রীদের ভর্তি ফি সম্পূর্ণ মকুব করা হবে এবং তাদের পড়াশোনার সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করবে। কিন্তু সেই ঘোষণা এখনও কার্যকর করেনি। ফলে ভর্তি হতে গিয়ে নিয়ে ছাত্র ছাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। এই পরিস্থিতিতে এআইডিএসও আসাম সরকারের শিক্ষা বিভাগের কাছে জোরালো দাবি জানিয়েছে যে, তারা যেন দ্রুত সব যোগ্য ও দরিদ্র শিক্ষার্থীকে বিনামূল্যে ভর্তির সুযোগ প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ ধ্বংস হওয়া থেকে রক্ষা করেন।
সংবাদদাতা
হেমন্ত পেগু
সম্পাদক
এআইডিএসও
আসাম রাজ্য কাউন্সিল
সংবাদদাতা
হেমন্ত পেগু
সম্পাদক
এআইডিএসও
আসাম রাজ্য কাউন্সিল