ASSAM
আজ কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান এর সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা
আজ কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান এর সঙ্গে সাক্ষাৎ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের বন্যা পরবর্তী পুনর্বাসন করার জন্য কেন্দ্রীয় সহায়তা চেয়ে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ পরিস্থিতি তুলে ধরতে পৃথক পৃথকভাবে বৈঠক করেন প্রধানমন্ত্রীকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগীয় কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে।। সকলে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ২৫ আগস্ট মঙ্গলবার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় কৃষি মন্ত্রের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং কেন্দ্রীয় সরকার দ্বারা বিশেষ করে বন্যা আক্রান্ত অঞ্চলে পুনর্বাসনের জন্য গ্রামীণ গৃহ নির্মাণ প্রকল্পের অধীনে অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হবে। তাছাড়া রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় ৩ .৮ লাখ নতুন মেয়ের জন্য কেন্দ্রীয় সহায়তা স্বরূপ ৫ হাজার কোটি টাকা কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। তাছাড়া চা বাগান এলাকার বাসিন্দাদের জন্য পাট্টা জমি বন্টনের মাধ্যমে গৃহ নির্মাণের দিক ও সুনিশ্চিত করা হবে এটিও ওইদিনের বৈঠকে স্থির হয়। কৃষি ক্ষেত্রে রাজ্যের কৃষকদের জন্য কেন্দ্রীয় বরাদ্দকৃত অর্থ ধার্য করা হয়েছে ১৪৯ কোটি টাকা। এজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় কৃষি মন্ত্রী কে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন।
একেবারে সঠিক সময়ে কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্যের জনগণের জীবন ও নিরাপত্তার কথা পাশাপাশি কৃষির ক্ষেত্রে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়েছেন সে নিশ্চিত সাধুবাদ যোগ্য। মুখ্যমন্ত্রী রাজ্যের জনতার জন্য সর্বাঙ্গীণ উন্নতিকল্পে গত কয়েকদিন থেকে নয়া দিল্লিতে অবস্থান করছেন।
একেবারে সঠিক সময়ে কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্যের জনগণের জীবন ও নিরাপত্তার কথা পাশাপাশি কৃষির ক্ষেত্রে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়েছেন সে নিশ্চিত সাধুবাদ যোগ্য। মুখ্যমন্ত্রী রাজ্যের জনতার জন্য সর্বাঙ্গীণ উন্নতিকল্পে গত কয়েকদিন থেকে নয়া দিল্লিতে অবস্থান করছেন।