ASSAM
কিশোর নাথ ও ওবিসি মোর্চার রাজ্যের সভাপতি সুভাষ দত্তের উপস্থিতিতে বড়খলায় ২৭ অসুস্থ হিতাধিকারীর হাতে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডের চেক
নিজস্ব সংবাদদাতা, বড়খলা:
বড়খলায় অসুস্থ ও আর্থিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগের নজির সৃষ্টি হলো। আজ বড়খলায় বিধায়ক কিশোর নাথ মহাশয়ের বাসভবনে বড়খলা সমষ্টির বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মোট ২৭ জন অসুস্থ হিতাধিকারীর হাতে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডের আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক কিশোর নাথ এর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি OBC মোর্চার রাজ্য সভাপতি শ্রী সুভাষ দত্ত মহাশয়, রাজ্য OBC মোর্চার কোষাধ্যক্ষ শ্রী কৃষ্ণ জীবন দেবনাথ মহাশয়, জেলা OBC মোর্চার সভাপতি শ্রী কিশোর কুমার পাল প্রমুখ ।
অসুস্থতার কারণে চিকিৎসার ব্যয়ভার বহনে সমস্যায় থাকা হিতাধিকারীদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। চেক পাওয়ার পর হিতাধিকারীরা মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং বিধায়ক কিশোর নাথের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
হিতাধিকারীরা জানান, এই আর্থিক সহায়তা তাঁদের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যদিকে, উপস্থিত নেতৃবৃন্দ বলেন, অসহায় ও প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সহযোগিতা করাই জনসেবার মূল উদ্দেশ্য। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত মানুষের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।