ASSAM
লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ র, দ্বিতীয় বোর্ডের সভা
লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর , লায়নিস্টিক বর্ষ ২০২৬-২৭-এর , দ্বিতীয় বোর্ড অব ডিরেক্টরস (BOD) সভা আজ শিলচরের ইটখলায় অবস্থিত ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সঞ্জীব রায়।সভায় ক্লাবের ভাইস প্রেসিডেন্ট অনুপ রায় ও মিনারা লস্কর, প্রশান্ত ভট্টাচার্য, শিবু চন্দ্র দাস, পুষ্পাবতী রায়, সুবীর দে, পিঙ্কি সিংহ দাস এবং সামসুল ইসলাম বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন।আসন্ন সেপ্টেম্বর মাসের জন্য , ক্লাবের পক্ষ থেকে মোট , ১২টি সেবামূলক প্রকল্প গ্রহণ করা হয় এবং প্রতিটি প্রকল্পের জন্য সংশ্লিষ্ট প্রকল্প চেয়ারপার্সন মনোনীত করা হয়। পাশাপাশি, ক্লাবের স্থায়ী জনসেবামূলক প্রকল্প ‘ডায়াবেটিস ডিটেকশন ক্যাম্প’ যথারীতি অব্যাহত থাকবে। সম্প্রতি নবনিযুক্ত ক্লাবের পাঁচজন সদস্যের মধ্যে বাবুল কুমার, জহুরুল ইসলাম বরভূঁইয়া (জুয়েল) এবং বিপ্লব চক্রবর্তীর হাতে সভাপতি ও অন্যান্য সদস্যরা লায়ন্স কিট, সার্টিফিকেট ও লায়ন্স পিন তুলে দেন।ক্লাবের পক্ষ থেকে ২০২৬ সালের ডিসেম্বর মাসে , ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার ও প্রসারের লক্ষ্যে , একটি ‘গ্র্যান্ড ফ্যাশন শো’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের জন্য পাঁচ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।কমিটির প্রধান আহ্বায়ক করা হয়েছে বান্দিতা ত্রিবেদী রায় কে সাথে আহ্বায়ক হিসেবে রয়েছেন অনুপ রায়, পিঙ্কি সিংহ দাস, বিপ্লব চক্রবর্তী এবং শিবু চন্দ্র দাস।সভা শেষে প্রশান্ত ভট্টাচার্যের ধন্যবাদ জ্ঞাপনের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ক্লাব সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।