ASSAM
আজ ইয়াসীর বিনামূল্যে চক্ষু ছানি সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয় ইট খোলায়
ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট-এর যৌথ উদ্যোগে , আজ শিলচরের ইটখোলা মণিপুরী-পাড়াস্থিত অসম মণিপুরী কলা একাডেমিতে , একটি বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়। শিবিরে মোট ৭৫ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। চৌধুরী আই হাসপাতাল, শিলচরের চিকিৎসক ডাঃ তেজা. টি এবং অপটোমেট্রিস্ট অভ্রনীল চক্রবর্তী রোগীদের চক্ষু পরীক্ষা করেন। তাঁদের মধ্যে ১৪ জনের গুরুতর ছানি সমস্যা শনাক্ত হয় ও শনাক্ত হওয়া সকল রোগীর , চৌধুরী আই হাসপাতালে নির্ধারিত তারিখ অনুযায়ী , এক সপ্তাহের মধ্যে , বিনামূল্যে ছানি অস্ত্রোপচার করা হবে। এছাড়াও রোগীদের মধ্যে আজ বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।শিবিরে উপস্থিত ছিলেন ক্যাম্পের সমন্বয়ক তন্দন সিংহা, একাডেমির সম্পাদক বিরোজিৎ সিংহা, ইয়াসি-এর ক্যাম্প ইনচার্জ বান্দিতা ত্রিবেদী রায় এবং ইয়াসি-এর সদস্য গণেশ মণ্ডল, আহাদ বড়ভূঁইয়া, মনোজ কালওয়ার, নিখিল দাস, সুশ্মিতা দাস ও প্রসন্ন দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়। প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের ম্যানেজার দেবজ্যোতি দাস শিবিরটির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।ইয়াসি-এর ক্যাম্প ইনচার্জ বান্দিতা ত্রিবেদী রায় জানান যে উভয় সংগঠন দীর্ঘদিন ধরে , কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে , সফলভাবে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবির আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।
তারিখ: ২৩/০৮/২০২৬
তারিখ: ২৩/০৮/২০২৬