ASSAM
শিলচর পৌর নিগমের নির্বাচন নিয়ে দ্বিতীয় লিঙ্ক রোডের ৪০ নং ওয়ার্ড চর্চায় শীর্ষ স্থানে
আসন্ন শিলচর পুরনিগমের নির্বাচনকে কেন্দ্র করে ৪২ টি আসনের মধ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন। এই ওয়ার্ডগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে, ৪০নং ওয়ার্ডটি হচ্ছে দ্বিতীয় লিংকরোডের এই আসনের জন্য ভারতীয় জনতাপার্টির পক্ষ থেকে ১১ জনের একটি কমিটির কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে ৪ জন মহিলা বাকিরা পুরুষ। সাধারণ সম্পাদক হয়েছেন পঙ্কজ কুমার রায়, সভাপতি রেবা কর্মকার, সহ-সভাপতি চিনু চ¨। দলের প্রভারির দায়িত্ব পেয়েছেন ধর্মেন্দ্র তেওয়ারি। চর্চার বিষয় যে এই ওয়ার্ডের জন্য বিজেপি প্রার্থীর দৌড়ে কম করেও ৭ জন রয়েছে। তবে বহিগাতদের এখান থেকে প্রার্থী হিসেবে চাইছেন না স্থানীয় জনতা। সর্বাঙ্গীন বিকাশকে সামনে রেখে তাছাড়া দ্বিতীয় লিংক রোডের যে সড়কটি রয়েছে তার সোনাই রোড এবং হাইলাকা¨ি রোডের দু’টি মুখই প্রশস্তের দিকে একেবারেই দুর্বল অবস্থায় থাকার ফলে প্রতিদিনের যানবাহন চলাচলে যানজনের সৃষ্টি হয়। এটি নিরসনের জন্য স্থানীয় মুখই একমাত্র সঠিক হবে বলে ভুক্তভোগীদের অভিমত। পাশাপাশি এলাকার সর্বাঙ্গীন বিকাশ যদি হতে হয় তবে স্থানীয় প্রার্থীকে কমিটির পক্ষ থেকে সর্বাগ্রে রেখে তবেই সুচিন্তিত ভাবনার প্রকাশ ঘটাতে হবে প্রার্থীর তালিকা প্রকাশের মধ্যে দিয়ে।