ASSAM
হায়দরাবাদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির অধ্যয়ন সফরে অংশগ্রহণ করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য
২১ আগস্ট: শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য হায়দরাবাদে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দুই দিনব্যাপী অধ্যয়ন সফর ও বৈঠকে (২০ ও ২১ আগস্ট) অংশগ্রহণ করেন।
বৈঠকে দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় সাংসদ বিশেষভাবে অসম এবং শিলচর লোকসভা কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, আধুনিক চিকিৎসা পরিকাঠামোর সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
সাংসদ বলেন, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নমূলক কর্মযজ্ঞের ফলে দেশের স্বাস্থ্য পরিকাঠামো দ্রুত শক্তিশালী হচ্ছে এবং আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।
তিনি আরও জানান, আসাম থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে এই কমিটিতে অংশগ্রহণ করে তিনি রাজ্যের পাশাপাশি বরাক উপত্যকার বিভিন্ন স্বাস্থ্য-সংক্রান্ত সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রস্তাব কমিটির সামনে তুলে ধরেছেন। বিশেষ করে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য, উন্নত ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, আগামী ২২ আগস্ট সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মুম্বাইয়ে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির অধ্যয়ন সফরেও অংশগ্রহণ করবেন।