INDIA
আজ কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ি সীমান্ত সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেন।
আজ গৃহমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ি সীমান্ত সুরক্ষা ব্যবস্থা যেমন দেখেন অন্যদিকে তিনি বিএসএফের সীমান্ত সুরক্ষাকে গুরুত্ব সহকারে নিতে জমি হস্তান্তরের বিষয়টি দীর্ঘকাল ধরে দাবি জানালেও তৎকালীন তৃণমূল কংগ্রেস দলের শাসনকালের জন্য তা সম্ভব হয়নি। এখন কেন্দ্র ও রাজ্য একই অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার চলার ফলে তা সম্ভব হচ্ছে। প্রসঙ্গে বলতে গিয়ে শ্রী শাহ বলেছেন নির্বাচনের আগেই কেবলমাত্র নয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ নিয়ে অনেকবার আমাকে বলেছেন যে সীমান্ত খোলা থাকার ফলে বিনা বোধায় অনুপ্রবেশ ঘটে চলেছে।। এর উপযুক্ত সূরা করতে পশ্চিমবঙ্গ তথা দেশকে নিরাপদ রাখতে কাঁটাতারের বেড়াজে দেওয়া খুবই জরুরী সেটি যেমন ক্ষমতায় না থেকে ও শুভেন্দু অধিকারী উপলব্ধি বোধ করেছিলেন আর আজ দীর্ঘ পরিশ্রম শেষে রাজ্য শাসনে পৌঁছেছেন। এর মূলে যে কঠোর পরিশ্রম আর এজন্য সমগ্র পশ্চিমবঙ্গ বাসীকে সামনে রেখে কেন্দ্রীয় মন্ত্রী খুব বেশি প্রশংসা করে নিতে দেখা গেল। বিএসএফ এবং এসএসবি সম্পর্কে বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যারা সীমান্ত রক্ষা করে চলেছেন তাঁদের জন্য দেশ সুরক্ষিত হয়ে আছে এরা কোন রাজনৈতিক দল বা প্রতিনিধি নন। তাই সুরক্ষা বাহিনীর প্রতি রাজনৈতিক মনোভাবকে ঊর্ধ্বে রেখে স্বতঃস্ফূর্ত সহযোগিতার হাত প্রত্যেককে বাড়িয়ে দেওয়া উচিত দেশের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে।