ASSAM
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তিন মাস ব্যাপী সতর্কতা অভিযান শুরু হল।
২০ আগস্ট মালিগাঁও রেলওয়ে কার্যালয় দ্বারা এক প্রেসবার্তায় জানানো হয়েছে যে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ভিজিলেন্স সচেতনতা সপ্তাহের সূচনা উপলক্ষে গত ১৭ আগস্ট থেকে ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাস ব্যাপী সর্তকতা সচেতনতা প্রচার অভিযান শুরু করা হয়েছে এনএফ রেলওয়ে দ্বারা । ২০ আগস্ট এন এফ রেলওয়ের মুখ্য কার্যালয়ে প্রচার অভিযানের অংশ হিসেবে চেতন কুমার শ্রীবাস্তব, এন এফ রেলও য়ে জিএম সচেতনতা এবং সততা রক্ষার শপথ পাঠ করান ওই সময় মালিগাঁও অস্থিত কার্যালয় প্রাঙ্গণ। এর মূল লক্ষ্য হলো সমৃদ্ধির জন্য সততা। সর্বাবস্থায় স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত কর্মপরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে সকল অংশগ্রহণ কারী রেলের সঙ্গে সম্পর্কযুক্ত দের অবদান রাখতে উৎসাহিত করা। এন এফ এর মুখ্য জনসংযোগ কার্যালয় দ্বারা জারি করা হয়েছে।