ASSAM
শিলচর ক্যান্সার সেন্টারে বিনামূল্যে মেমোগ্রাফি ও জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং সুবিধা এখন উপলব্ধ।
কাছাড় জেলায় জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে শিলচর ক্যানসার সেন্টারে স্বল্প মূল্যে এইচ পি ডি টিকাকরণ শুরু। তাছাড়া বিনামূল্যে মেমোগ্রাফি ও জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং সুবিধা উপলব্ধ হচ্ছে। কাছাড় জেলায় ক্যান্সার প্রতিরোধে এক এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শিলচর ক্যান্সার সেন্টারের উদ্যোগে এইচ পি ডি টিকাকরণ প্রতি ডোজ স্বল্প ও যুক্তিসঙ্গত মূল্যে উপলব্ধ করা হয়েছে। বয়স ভিত্তিক টিকা করনের যাত্রা শুরু। নয় থেকে ১৪ বছর বয়স পর্যন্ত মোট ২ ডোজ, 15 থেকে 26 বছর বয়স পর্যন্ত মোট তিন ডোজ। এছাড়াও ক্যান্সার প্রতিরোধে ও এক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের লক্ষ্যে বিনামূল্যে মেমোগ্রাফি এবং বিনামূল্যে জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং পরিষেবা প্রদান করা হচ্ছে এ ব্যাপারে আরো বিস্তারিত বিবরণ জানতে জোনাল কো-অর্ডিনেটর অভিজিৎ ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বারটি হল ৯৪ ৩৫ ৭ ১ ১ ১ ০৪, এখবর প্রেস বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে। জনস্বার্থে প্রচারিত হল।