ASSAM
বরাকে পূর্ণাঙ্গ সচিবালয়, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা
১৮ অগাস্ট মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যেরাজ্য কেবিনের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের এদিন জানিয়েছেন, বরাকে মমিনি সচিবালয়নয়, এটি পূর্ণাঙ্গ পড়াকে অসম সচিবালয় রূপে স্বীকৃতি লাভ করল মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। এখানে অর্থাৎ শিলচর চিকনায় ইতিমধ্যে সচিবালয়ের নবনির্মিত বিল্ডিং এর শুভ সূচনা হয়ে গেছে। হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রীর কেবিনের বৈঠকের পর স্পষ্ট হয়েছে যে মোট ৩৯ টি বিভাগ এখানে থাকছে তাছাড়া প্রতিটি বিভাগের ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারিরা থাকবেন, মুখ্যমন্ত্রীর কক্ষ থাকবে এবং রাজ্যের মুখ্য সচিব এখানে দায়িত্ব পালনে নির্দিষ্ট সময় নিয়ে দায়িত্ব নেভাবেন। তথ্য ও জনসংযোগ বিভাগ থেকে শুরু করে বিদ্যুৎ, জনস্বাস্থ্য ্য ও কারিগরি বিভাগ, পূর্ত জাতীয় সড় ক বিভাগ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, স্কুল শিক্ষা, মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ, পরিবহন, পূর্ত ভবন, মৎস্য, আবাস ও নগর বিষয়ক বিভাগ, সাধারণ প্রশাসন, জল সম্পদ, সামাজিক নিয়ে আয় ও সবলীকরণ বিভাগ, আবগারি, কৃষি, সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন, সমবায়, বন ও পরিবেশ বিভাগ, ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ, শ্রমিক কল্যাণ, রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ইত্যাদির কাজ সচিবালয়ের মাধ্যমে হবে।