INDIA
গত ১৫ আগষ্ট ভারতের স্বাধীনতার ৮০তম দিবস পালন করলো সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের জাতীয় সংহতি সংসদে
গত ১৫ আগষ্ট ভারতের স্বাধীনতার ৮০তম দিবস পালন করলো সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের জাতীয় সংহতি সংসদে। স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ভাষাসৈনিক নীতীশ বিশ্বাস, নবকুমার কর্মকার ও গোপাল চক্রবর্তী। স্বাধীনতা দিবসের স্মরণে সুকান্ত ভট্টাচার্য বোধন ও নজরুলের লেখা ক্ষুদিরামের মা রচনা টি আবৃত্তি করে সভার তাৎপর্য বৃদ্ধি করেন বাকশিল্পী রনেন ধারা। বক্তারা স্বাধীনতা দিবসের শপথ হিসেবে সংবিধান রক্ষা সহ মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভাষা গণতন্ত্র রক্ষার আর সংকীর্ণতা ও অসহিষ্ণুতার প্রতিরোধের ডাক দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপিকা যূথিকা পান্ডে। কবিতা পাঠ করেন প্রবীণ কবি শোভা মন্ডল, রমেন অধিকারী, অর্চণা মন্ডল,রাধেশ্যাম সরদার, বাসুদেব মন্ডল, পান্ডু বিশ্বাস, বিশ্বজিৎ সিনহা ও যূথিকা পান্ডে।গান করেন গোপাল চক্রবর্তী, ধ্রুব হালদার ও আশিস রায়, ধন্যবাদ দেন রাজ্য সম্পাদক তপন দাস।