ASSAM
৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে 'লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ' এবং 'পূর্ণিমা নাগ মেমোরিয়াল সোসাইটি'-র যৌথ উদ্যোগে , ১৬/০৮/২৬ তারিখে , কাছাড়ের (শিলকুড়ি) 'সমীরণ নাগ মডার্ন ইংলিশ মিডিয়াম স্কুলে' একটি যৌথ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে 'লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ' এবং 'পূর্ণিমা নাগ মেমোরিয়াল সোসাইটি'-র যৌথ উদ্যোগে , ১৬/০৮/২৬ তারিখে , কাছাড়ের (শিলকুড়ি) 'সমীরণ নাগ মডার্ন ইংলিশ মিডিয়াম স্কুলে' একটি যৌথ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চারটি ভিন্ন বয়সের বিভাগে , মোট ৮৯ জন ছাত্র-ছাত্রী , অত্যন্ত উৎসাহের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফলাফল শীঘ্রই ঘোষণা করা হবে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৫শে আগস্ট একই স্থানে অনুষ্ঠিত হবে।আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন: সুশান্ত রায়, অমন বর্মা, নিকিতা নুনিয়া, নন্দিতা চক্রবর্তী, পূজা পাণ্ডে, শর্মিষ্ঠা দাস, রুদ্র দাস এবং আরও অনেকে।স্কুলের অধ্যক্ষ প্রণয় নাগ এবং ক্লাব ভ্যালি ভিউ-এর প্রোজেক্ট চেয়ারপার্সন বাবুল কুমার প্রতিযোগিতার সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা জানান যে শিশু ও যুবকদের মধ্যে , শিল্প-সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য , আগামী দিনগুলিতে আরও এই ধরনের প্রকল্প যৌথ ভাবে হাতে নেওয়া হবে।