ASSAM
দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের প্রধান অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ড০ হিমন্তবিশ্ব শর্মা
শুভেচ্ছা প্রতিবেদন, গুয়াাহাটি : দেশের ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের মুখ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খানাপাড়ার খেলার মাঠে। জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড০ হিমন্তবিশ্ব শর্মা। তিনি যখন বক্তব্য রাখছিলেন এবং অনুষ্ঠান চলাকালীন সময়ে ফেসবুকে তাঁকে প্রাণনাশের হুমকিস্বরূপ ১ কোটি টাকা বিনিময়ে মুখ্যমন্ত্রীকে খুন করার ফোনযোগে প্রকাশ্য বার্তা ওঠে আসে। বক্তব্য অর্থাৎ অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বিষয়টিকে মুখ্যমন্ত্রীর নজরে আনলে তিনি বলেন, না এ ব্যাপারে আমি এখন পর্যন্ত অবগত নই, তবে বিষয়টি যেহেতু জানলাম তাই দেখব। অন্যদিকে রাজ্যের পুলিশ নির্দেশক ব্যাপারটিকে গুরুত্ব সহকারে নেন এবং সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ার দিকে পুর এলার্ট করে দেন রাজ্য পুলিশ বিভাগকে তাছাড়া মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত দিক কোনও অবস্থায় হালকাভাবে নেওয়ার মধ্যে থাকবে না।
মুখ্যমন্ত্রীর স্বাধীনতা দিবসের উজ্জ্বল অনুষ্ঠানে দীর্ঘ বক্তব্যে রাজ্যের সর্বাঙ্গীন বিকাশের দিক উঠে আসে এবং আগামীদিনের বিকশিত অসমের সংকল্পও তুলে ধরা হয়। আগামী ৫ বছর রাজ্যসরকার উন্নয়নের জন্য ১.৫ লক্ষ কোটি টাকা ব্যয় করার পদক্ষেপ গ্রহণ করছে। উন্নত শাসনব্যবস্থার জন্য আটটি নতুন সমজেলা গঠন, যুব সমাজের জন্য বিশেষভাবে যুবকদের সবলীকরণ ও উন্নয়নের বিভাগ গঠনের দিক প্রকাশ করা হয়, খেল মহারণ তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত করার কথা, কর্পোরেট প্রতিষ্ঠান সমূহের প্রতিভাকে শনাক্ত করে প্রতিভা সম্পন্ন খেলোয়াড়দের বিশেষভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার আহ´ান জানানো হল মুখ্যমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে। নভেম্বর থেকে অসমে বাল্যবিবাহের বিরুদ্ধে এক বৃহৎ অভিযান আরম্ভ করার কথাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বহুবিবাহের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করা হবে এবং সরকারি চাকরির ক্ষেত্রে এধরনের বিষয়কে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে, উন্নত নগরোন্নয়নের জন্য একটি নতুন স্যাটেলাইট সিটি গড়ে তোলা হবে, আগামী ২ অক্টোবর বিশেষ কমিটির মাধ্যমে সরকার ১লক্ষ জমে থাকা ফাইল নিষ্পত্তির জন্য বিশেষ অভিযান স্বরূপ ‘‘মিশন সদ্ভাবনা’’ আরম্ভ করা হবে, ব্রহ্মপুত্র উপত্যকা থেকে চাউলুং চুকাফার আগমন ও আগমনের ৮০০ বছরের গৌরবময় সময় এবং গমধর কোঁওর ব্রিটিশ বিরোধী আ¨োলনের ২০০ বছর পূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য উদযাপনের দিক সম্পর্কে বলেন যা করা হবে। সম্মানীয় কটন বিশ্ববিদ্যালয়ে ১২৫ বছরের গৌরবময় যাত্রা উদযাপনের জন্য প্রতিষ্ঠানটিকে ১০০ কোটি টাকা প্রদান করা হবে, ১০০০ জন উদ্যমী কৃষকদের মধ্যে ১ লক্ষ টাকা করে প্রদান করা হবে তাছাড়া জেলায় জেলায় যেসকল সরকারি অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে ভাষণ প্রদান করা হয় তাতে সরকারের বিগতদিনের কাজের দিক এবং আগামীদিনের কর্মপরিকল্পনার ছবিকে তুলে ধরা হয়। খানাপাড়ার মুখ্য অনুষ্ঠানে রাজ্যের সকলশ্রেণির উপস্থিতি চোখে পড়ার মত ছিল। মুখ্যমন্ত্রী স্বাধীন হবার মূলে যেসকল প্রাণ বিসর্জিত হয়েছিল ত¥াদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পাশাপাশি আগামীদিনের সমাজব্যবস্থার বাস্তব রূপকে কিভাবে কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে বিকশিত ভারত তথা অসমের বিকাশ ঘটে সেই দিক স্পষ্ট হয় তাঁর ভাষণের মধ্য দিয়ে।