ASSAM
শিলচর পুর নিগম নির্বাচনে গণনাকেন্দ্রে মোবাইলসহ একাধিক সামগ্রী নিষিদ্ধ
শিলচর, অক্টোবর ৫:---শিলচর পুরনিগম নির্বাচন, ২০২৬-এর ভোট গণনাকার্য আগামী ৬ অক্টোবর সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাছাড়ের জেলা আয়ুক্তের পক্ষ থেকে গণনাকেন্দ্রে প্রবেশকারী সকল সংশ্লিষ্ট ব্যক্তির জন্য একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে।
নির্দেশ অনুযায়ী, নির্বাচন পর্যবেক্ষক, জেলা আয়ুক্ত, জেলা উন্নয়ন আয়ুক্ত, সম-জেলা আয়ুক্ত, অতিরিক্ত জেলা আয়ুক্ত, সহকারী রিটার্নিং অফিসার, নির্বাচন আধিকারিক, সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ, অতিরিক্ত সুপারিনটেনডেন্ট অব পুলিশ, ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ, সংশ্লিষ্ট থানার অফিসার-ইন-চার্জ এবং জেলা আয়ুক্ত কর্তৃক বিশেষভাবে অনুমোদিত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কেউ রামনগর আইএসবিটি-তে অবস্থিত গণনাকেন্দ্রের প্রবেশপথের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।
গণনাকেন্দ্রে ল্যাপটপ, ট্যাবলেট, ডিজিটাল বা স্মার্ট ঘড়ি, ইয়ারবাড, ক্যালকুলেটর, ক্যামেরাযুক্ত চশমা, ক্যামেরা পেন, ব্যাটারি, রেডিও, ট্রানজিস্টর, ট্রান্সমিটারসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী নিষিদ্ধ থাকবে। একইভাবে ছুরি, কাঁচি বা যেকোনো ধারালো বস্তু, আতশবাজি, দেশলাই, অস্ত্র, গুলি ও গোলাবারুদ এবং লাঠি নিয়ে প্রবেশ করা যাবে না।
এছাড়া জলের বোতল, পান করার গ্লাস, বাইরের খাবার, ছাতা, বড় ব্যাগ, কালি, ফাউন্টেন পেন, কন্টেনার, টিফিন ক্যারিয়ার, লাইটার এবং যেকোনো ধরনের সরঞ্জাম গণনাকেন্দ্রে নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। তবে গণনা-সংক্রান্ত তথ্য নোট করার জন্য গণনা এজেন্ট ও প্রার্থীদের লেখার প্যাড ও কলম বহনের অনুমতি থাকবে।
ভিডিও ক্যামেরা, সাউন্ড রেকর্ডার বা অন্য কোনো রেকর্ডিং ডিভাইসও নিষিদ্ধ থাকবে। তবে অনুমোদিত ক্যামেরার ক্ষেত্রে নির্ধারিত ব্যতিক্রম প্রযোজ্য হবে।
পেট্রোল, ডিজেল, অ্যালকোহল, গ্যাস, রাসায়নিক পদার্থ, কাঠ, অ্যাসিড, নেশাজাতীয় পদার্থ, মাদকদ্রব্য বা অন্য কোনো দাহ্য পদার্থ নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। সব ধরনের তামাকজাত দ্রব্যও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কণ্ঠস্বর বা শব্দকে উচ্চমাত্রায় সম্প্রচারের কাজে ব্যবহার করা যায় এমন যেকোনো সামগ্রীও গণনাকেন্দ্রে আনা যাবে না।
এছাড়া রাজনৈতিক ব্যানার, পতাকা, প্রচারপত্র, ফেস্টুন, উজ্জ্বল রঙের গুঁড়ো বা গুলাল এবং গণনা প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন অন্য কোনো সামগ্রী বা পদার্থ নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
গণনাকার্য সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করার স্বার্থে গণনাকেন্দ্রে উপস্থিত সকল সংশ্লিষ্ট ব্যক্তিকে জেলা আয়ুক্তের জারি করা নির্দেশাবলী কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এই বিষয়টি আসাম সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকার আঞ্চলিক কার্যালয়, শিলচর থেকে জারি করা এক প্রেস বার্তায় জানানো হয়েছে।