ASSAM
পরিমল-কিশোরের উপস্থিতিতে কাশীপুরে সিআরপিএফ-এর মানবিক উদ্যোগ, বৃক্ষরোপণ ও রক্তদানে জওয়ানরা
নিজস্ব প্রতিনিধি, কাছাড়: মহাত্মা গান্ধীজির জন্মজয়ন্তী ও ‘সেবা সংকল্প অভিযান’-কে সামনে রেখে কাছাড়ের কাশীপুরে ১৪৭ বিএন সিআরপিএফ-এর উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও মানবসেবার বার্তা নিয়ে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একদিকে ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণ করা হয়, অন্যদিকে ১ অক্টোবর জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির।
২ অক্টোবর মহাত্মা গান্ধীজির জন্মজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিএন সিআরপিএফ-এর কাশীপুর ক্যাম্পে আয়োজিত ‘এক পেড় মা কে নাম’ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক শ্রী কিশোর নাথ মহাশয় এবং মাননীয় লোকসভা সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী নরেন্দ্র কে.আর. সারন, ১৪৭ বিএন সিআরপিএফ; শ্রী এম.কে. সিকন, কমান্ড্যান্ট; ডা. কাব্য সম্বামগী, ১৪৭ বিএন সিআরপিএফ; এবং শ্রী অরবিন্দ কুমার চৌবে, ১৪৭ বিএন সিআরপিএফ-সহ সিআরপিএফ-এর আধিকারিক ও জওয়ানবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা, সবুজায়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
অন্যদিকে, ১ অক্টোবর জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে ১৪৭ বিএন সিআরপিএফ-এর উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরেও উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক শ্রী কিশোর নাথ মহাশয় ও লোকসভা সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য। পাশাপাশি উপস্থিত ছিলেন সিআরপিএফ-এর আধিকারিক ও জওয়ানবৃন্দ।
এই রক্তদান শিবিরের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল সিআরপিএফ-এর বীর জওয়ানদের স্বতঃস্ফূর্ত রক্তদান। দেশের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি মানবতার সেবায় তাঁদের এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে। তাঁদের রক্তদান সংকটাপন্ন মানুষের জীবন রক্ষায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।
পরিবেশ সংরক্ষণ ও মানবসেবাকে একইসঙ্গে সামনে রেখে আয়োজিত এই দুই কর্মসূচির মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতার এক গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়। বৃক্ষরোপণের মাধ্যমে যেমন প্রকৃতি ও পরিবেশ রক্ষার আহ্বান জানানো হয়, তেমনই রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর মানবিক বার্তা দেওয়া হয়।
সিআরপিএফ-এর এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপস্থিত ব্যক্তিবর্গ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।