ASSAM
২রা অক্টোবর কাছাড়ের ১৬২টি গ্রাম পঞ্চায়েতে বিশেষ গ্রামসভা
পিপলস প্ল্যান ক্যাম্পেন (PPC) এবং রিফর্ম উৎসব ২০২৬-এর অঙ্গ হিসেবে আগামীকাল,শুক্রবার,২রা অক্টোবর, ২০২৬ কাছাড় জেলার সর্বত্র বিশেষ গ্রামসভার আয়োজন করা হবে। জেলার ১৬২টি গ্রাম পঞ্চায়েত কার্যালয়েই এই বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হবে।
বিশেষ গ্রামসভার আলোচ্যসূচিতে রয়েছে অর্থ কমিশনের তহবিলের আরও বেশি হস্তান্তরের মাধ্যমে ‘সশক্ত পঞ্চায়েত’, স্বামিত্ব (SVAMITVA) প্রকল্প, VB-G RAM G, লাখপতি দিদি, জলাধার উন্নয়ন প্রকল্প, জল জীবন মিশন (JJM) এবং স্বচ্ছ ভারত মিশন (SBM)-গ্রামীণ।
এ ছাড়াও গ্রামসভায় স্বচ্ছ সেবা আঙ্কলন, BIS হলমার্কিং এবং ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY), এক দেশ এক রেশন কার্ড (ONORC), জল সঞ্চয় জন ভাগীদারি (JSJB) এবং ‘ক্যাচ দ্য রেন’ উদ্যোগ নিয়েও আলোচনা হবে।
পাশাপাশি, ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম (DILRMP) এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস, ২০২৬-ও বিশেষ গ্রামসভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
এই বিশেষ গ্রামসভাগুলি গ্রামীণ এলাকাবাসীদের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি স্থানীয় সমস্যা ও প্রয়োজনীয়তার কথা গ্রামসভার সামনে তুলে ধরার সুযোগ করে দেবে।
এই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগগুলির মধ্যে সমন্বয় সাধন এবং বিশেষ গ্রামসভাগুলিতে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে একটি জেলা সমন্বয় কমিটি-ও গঠন করা হয়েছে।
জেলা সমন্বয় কমিটিতে রয়েছেন কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক, শিলচর, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের (PHED)-শিলচর ডিভিশন-I ও ডিভিশন-II-এর নির্বাহী বাস্তুকার; জলসম্পদ, নদী উন্নয়ন বিভাগের নির্বাহী বাস্তুকার; শিলচরের খাদ্য, অসামরিক সরবরাহ ও উপভোক্তা বিষয়ক বিভাগের উপ-সঞ্চালক, শিলচর, সোনাই, উদারবন্দ, কাটিগড়া ও লক্ষ্মীপুরের চক্র আধিকারিকগন এবং কাছাড়ের অসম স্টেট রুরাল লাইভলিহুডস মিশন (ASRLM)-এর জেলা প্রকল্প ব্যবস্থাপক।
১৬২টি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত হতে চলা এই বিশেষ গ্রামসভাগুলির মাধ্যমে গ্রামীণ জনসাধারণ, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বিভাগগুলির মধ্যে আরও নিবিড় সমন্বয় গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এর ফলে তৃণমূল স্তরে উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ গ্রামসভাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অসম সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকার আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
পি.ডি./১ অক্টোবর, ২০২৬