ASSAM
ধর্মনগর থানা রোডের বসবাসরত ভানুলাল রায় প্রয়াত
ধর্মনগর : ত্রিপুরা রাজ্যের গাঁও পঞ্চায়েতের সচিব পদ থেকে উপযুক্ত সময়ে অবসর নেওয়া ভানুলাল রায় গত ৩০ সেপ্টেম্বর রাত প্রায় ১১টা নাগাদ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত প্রায় ৬ মাস থেকে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। শেষ পর্যন্ত নিয়তির খেলায় যা ঘটে যায় তাই হল। রেখে গেলেন স্ত্রী, দুই পুত্র, পুত্রবধূ, নাতি থেকে শুরু করে অসংখ্য প্রিয়জনেদের। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ধর্মনগরের থানা রোড থেকে শুরু করে হসপিটাল রোড এবং পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। মাত্র ৬৬ বছর বয়সে তিনি প্রয়াত হন। চিকিৎসা ক্ষেত্রে ধর্মনগর থেকে শুরু করে আগরতলা এবং শিলচরের অনেক ডাক্তার দেখানোর পরও শেষ রক্ষা আর হয়ে উঠলনা।