ASSAM
শিক্ষাপ্রতিষ্ঠানে চরম অব্যবস্থা ও ছাত্রীদের গণ-অসুস্থতার ঘটনায় তীব্র উদ্বেগ; সিআইটি কোকরাঝাড়ের ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত এবং আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের জলসংকট নিরসনের দাবি এআইডিএসও
কোকরাঝাড়ের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (সিআইটি)-র গাম্বারি গার্লস হোস্টেলে রাতের খাবার খাওয়ার পর প্রায় ৬০ জন ছাত্রীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে এআইডিএসও'র আসাম রাজ্য কাউন্সিল। একইসঙ্গে, জালুকবাড়ির আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের (AEC) ছাত্র-ছাত্রীরা হোস্টেলে তীব্র জলসংকট নিরসনের দাবিতে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে।
সংগঠনের রাজ্য সম্পাদক হেমন্ত পেগু এক প্রেস বার্তায় জানান, রাজ্য সরকার যেখানে রাজ্যের প্রথম সারির ও উন্নত মানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ও মৌলিক সুবিধা প্রদানে চরমভাবে ব্যর্থ, সেখানে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মহাবিদ্যালয়গুলির পরিকাঠামো বর্তমানে কোন কঙ্কালসার পর্যায়ে রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রাবাসগুলির এই দুরবস্থা রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতি সরকারের চরম উদাসীনতাকেই প্রমাণ করে।
এআইডিএসও-র পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে অবিলম্বে দাবি উত্থাপন করা হয় যে কোকরাঝাড়ের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (সিআইটি)-র হোস্টেলে ছাত্রীদের গণ-অসুস্থতার কারণ খতিয়ে দেখতে অবিলম্বে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। রাজ্যের সমস্ত ছাত্রাবাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খাদ্যের গুণমান নিয়মিত পরীক্ষার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে হবে। এই কমিটিতে স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজস্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের (AEC) হোস্টেলগুলিতে চলা তীব্র জলসংকট অবিলম্বে নিরসন করতে হবে। আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ও সুস্থভাবে বসবাসের জন্য প্রয়োজনীয় প্রতিটি পরিকাঠামোগত সুযোগ-সুবিধা দ্রুত নিশ্চিত করতে হবে।
ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে কোনো রকম আপস সহ্য করা হবে না। এআইডিএসও স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছে যে, যদি অবিলম্বে এই সমস্ত দাবি পূরণ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির পরিবেশ উন্নত করা না হয়, তবে আগামী দিনে ছাত্র সমাজকে সাথে নিয়ে রাজ্যজুড়ে তীব্র গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে।
সংবাদদাতা
পল্লব পেগু