ASSAM
৩৯ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী উত্তম কুমার গোয়ালা।
আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন অর্থাৎ আগামী তিন অক্টোবর শিলচর পৌর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৪২ টি ওয়ার্ডের মধ্যে এবার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। পূর্বে শিলচর পৌরসভা হিসেবে ছিল আর ওয়ার্ডের সংখ্যা ২৮ এ ছিল। এবার অনেকটা বেড়েছে আর শহরের পরিসর ও বৃদ্ধি পেয়েছে। ৩৯ নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির মনোনীত যুব নেতা উত্তম কুমার গোয়ালা তাঁর ওয়ার্ডে তৎপর তার চালিয়ে যাচ্ছেন। তিনি তাঁর ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে প্রচারকার্য চালিয়ে যাচ্ছেন। তিনি জয়ী হবেন বলে গভীরভাবে আশাবাদী কারণ ভারতীয় জনতা পার্টির যেমন কেন্দ্র ও রাজ্যে সরকার রয়েছে এবং কাজও অবিরত ধারা য় চলছে। আগামী দিনে জয়ী হয়ে ওয়ার্ডের জন্য যে সকল সমস্যা রয়েছে সেগুলো পূরণেরও প্রতিশ্রুতি দিলেন তিনি।