ASSAM
Socialist Unity Centre of India (Communist) Cachar District Committee, Ukilpatty, Silchar.
শিলচরের বিভিন্ন আন্দোলনের সক্রিয় কর্মী ও আইআইটি বোম্বের গবেষক কল্পার্ণব গুপ্তকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাল এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের কাছাড় জেলা কমিটি। দলের পক্ষ থেকে এই ঘটনাকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও গণতান্ত্রিক কণ্ঠরোধের চেষ্টা বলে অভিহিত করা হয়েছে। দলের জেলা কমিটির এক বিবৃতিতে জানানো হয়েছে, কল্পার্ণব গুপ্ত বারাক উপত্যকার বিভিন্ন সামাজিক ও জন স্বার্থবিরোধী আন্দোলনে সর্বদা সদর্থক ভূমিকা পালন করে আসছেন। তাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে জেলে পুরে দেওয়া অত্যন্ত ন্যাক্কারজনক। এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর কাছাড় জেলা কমিটি অবিলম্বে কল্পার্ণব গুপ্তের বিরুদ্ধে আনা সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির জোরদার দাবি তুলেছে। একই সঙ্গে, এই ধরনের দমনমূলক ও স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে উপত্যকার সমস্ত সচেতন ও প্রগতিশীল নাগরিককে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।
সংবাদদাতা
ভবতোষ চক্রবর্তী
সম্পাদক
এস ইউ সি আই (কমিউনিস্ট)
কাছাড় জেলা কমিটি
সংবাদদাতা
ভবতোষ চক্রবর্তী
সম্পাদক
এস ইউ সি আই (কমিউনিস্ট)
কাছাড় জেলা কমিটি