ASSAM
৩ অক্টোবর শিলচর পৌরনিগম নির্বাচন
লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন যত গুরুত্বের দাবি রাখেনা তার থেকে কয়েকগুণ বেশি গুরুত্ব বহন করে চলেছে শিলচর পৌরনিগমের নির্বাচনকে কেন্দ্র করে। একথাই এই সময়ে শিলচর শহরব্যাপী নানা স্থানে গুঞ্জন নয় বলাবলিও চলছে যা চলার ক্ষেত্রে শ্রবণে ভেসে আসছে। কি এমন এই কাউন্সিলার পদের মধ্যে রয়েছে যাকে নিয়ে অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দলের কথা এক্ষেত্রে বলা ভাল, কেননা সব দলের মধ্যেই দেখা গেছে চূড়ান্ত তালিকাতে দাবিদারের মধ্যে যাদের নাম কাটা যায় তাঁরা বিoোহী হয়ে নির্দল থেকে লড়ছেন, সব না হলেও ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টিতে এ দৃশ্য পরিলক্ষিত হল। পূর্বে ৩৮টি ওয়ার্ডের মধ্যে পুরসভা ছিল এবার পুরনিগমে ৪২টি ওয়ার্ড। কংগ্রেসের ক্ষেত্রে সব ওয়ার্ডে প্রার্থী নেই অন্যদিকে বিজেপি মিত্রদলের ৪২টিতেই প্রার্থী।