ASSAM
অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের ওদালগুড়ি জেলা সম্মেলন অনুষ্ঠিত
আজ ওদালগুড়ি জেলার টংলা-র সুজিত নার্জারী হলে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের দ্বিতীয় ওদালগুড়ি জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় টংলা হাইস্কুল মাঠ থেকে সুজিত নার্জারী হল পর্যন্ত একটি দৃপ্ত মিছিল পথ পরিক্রমা করে।
সম্মলনের সূচনা সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে করা হয়। জেলা কমিটির বর্তমান সভানেত্রী কমরেড স্বর্ণলতা চালিহা পতাকা উত্তোলন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বর্ণলতা চালিহা এবং বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর কমিটির অন্যতম সদস্য পাহী বড়ুয়া ও বিশিষ্ট শিক্ষক শ্রী জিতেন কলিতা। বক্তারা নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ধর্ষণ, হত্যা এবং মদ ও মাদক দ্রব্যের প্রসারের বিরুদ্ধে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ নারী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা এ বিষয়ে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। এরপর মঞ্জুলা কলিতা মূল প্রস্তাব এবং বিদ্যা বড়ুয়া সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন। সভায় মূল প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সাবিত্রী সাহারিয়াকে সভানেত্রী এবং বিদ্যা বড়ুয়াকে সম্পাদিকা নির্বাচিত করে ২২ সদস্যবিশিষ্ট ওদালগুড়ি জেলা কমিটি গঠন করা হয়। পরিশেষে সভানেত্রীর বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।
সংবাদদাতা
উষা ভরালী