ASSAM
"বন্দে মাতরম " রাষ্ট্রগীতের সার্ধশত বর্ষ পূর্তি উপলক্ষ্যে সামুহিক রাষ্ট্র গীত পরিবেশন কার্যক্রম।
অদ্য ২৫-০৯-২০২৬ইং শুক্রবার "বন্দে মাতরম "রাষ্ট্রগীতের ১৫০তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে নমামি ভারতম কার্যক্রম আয়োজিত হয় মালুগ্রাম স্থিত সরস্বতী বিদ্যা নিকেতন এ। বেলা ১১:০০ ঘটিকায় মালুগ্রাম শ্ৰী শ্ৰী পঞ্চানন শিববাড়ির শ্যামাপ্রসাদ স্মৃতি কক্ষে বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের অন্তর্ভুক্ত সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগসূত্র বজায় রেখে সামুহিক গৌরবময় রাষ্ট্র গীত পরিবেশিত হয়।
উক্ত কার্যক্রমে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক মাননীয় গৌরাঙ্গ রায় মহাশয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের মহানগর প্রচারক সুমিত দাস, কাছার কলেজের অবসর প্রাপ্ত বাংলা বিভাগীয় প্রধান ডঃ সুমিতা ঘোষ, টি টি কলেজের অধ্যক্ষা অপর্ণা ভট্টাচাৰ্য, তথা উপস্থিত ছিলেন শহরের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংস্থা,নিজ বিদ্যালয় তথা বিভিন্ন বিদ্যালয়ের বিদ্যার্থী, প্রধান শিক্ষিকা, শিক্ষক -শিক্ষিকা, অভিভাবকগণ, বিদ্যালয়ের প্রাক্তন আচার্য্য|, প্রাক্তন বিদ্যার্থী ও সাধারণ নাগরিকবৃন্দ। বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ডঃ বিশ্বজিৎ পুরকায়স্থ, সম্পাদক কৃষ্ণচন্দ্র দাস, প্রধান আচার্য্য| অঙ্কিতা দেবরায়, বিদ্যালয়ের আচার্য্য -আচার্য্য| সহ সম্পূর্ণ বিদ্যালয় পরিবার।
বিদ্যালয়ের পরম্পরানুযায়ী প্রদীপ প্রজ্জ্বলন ও বন্দনাক্রমের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রাস্তবিক বক্তব্য রাখেন সভাপতি ডঃ বিশ্বজিৎ পুরকায়স্থ মহাশয়। বিদ্যার্থীরা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দেশমাতৃকাকে শ্রদ্ধার্ঘ অর্পণ করে।
নির্ধারিত বেলা ১১:০০ ঘটিকায় এক হাজার দশ (১০১০) জনের উপস্থিতিতে গর্বের রাষ্ট্রগীত "বন্দে মাতরম " একই সুরে, একই লয়ে গুঞ্জিত হয়। রাষ্ট্র গীতের পবিত্র বাতাবরণে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক মাননীয় গৌরাঙ্গ রায় মহাশয় বৌদ্ধিক প্রদান করেন। মহাশয় তার মূল্যবান বক্তব্যে বন্দে মাতরম এর ঐতিহ্যবাহী গৌরবময় ইতিহাস বিস্তারিত ভাবে ব্যক্ত করেন। বিদ্যার্থীদের উদ্দেশ্যে দেশভক্তি ও দেশপ্রেম মূলক অনুপ্রেরণাদায়ী বক্তব্য রাখেন। মহোদয়ের মূল্যবান বৌদ্ধিক প্রদানে বিদ্যার্থী সহ উপস্থিত প্রত্যেক জনগণ উৎসাহ ও অনুপ্রেরণা লাভ করেন।
"বন্দে মাতরম "রাষ্ট্র গীত রচনার ১৫০তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে বিদ্যালয়ে অঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজিত হয়। আজকের এই শুভ অনুষ্ঠানে প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারী বিদ্যার্থীদের শংসাপত্র ও পুরস্কার প্রদান করা হয়।
প্রতিজনের কণ্ঠে গুঞ্জিত রাষ্ট্র গীতে পরিবেশ পবিত্র বাতাবরণের স্পর্শ লাভ করে। সবাকার উপস্থিতি কার্যক্রমের এক অনন্য মাত্রা এবং পূর্ণ সফলতা এনে দেয়।
পরিশেষে পরিচালন সমিতির সম্পাদক কৃষ্ণচন্দ্র দাস মহাশয় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিদ্যাভারতীর পরম্পরা অনুযায়ী কল্যাণ মন্ত্র উচ্চারণের মাধ্যমে কার্যক্রমের পরিসমাপ্তি হয়।