ASSAM
নমামি ভারতম কর্মসূচিতে মাতৃভূমির বন্দনায় মুখর রামপুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিধায়ক কিশোর নাথ
নিজস্ব প্রতিনিধি, বড়খলা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অমর দেশাত্মবোধক সংগীত ‘বন্দে মাতরম’-এর সম্মিলিত পরিবেশনার মধ্য দিয়ে শুক্রবার বড়খলা বিধানসভার অন্তর্গত রামপুর চা বাগান দুর্গামণ্ডপ প্রাঙ্গণে ‘নমামি ভারতম – বন্দে মাতরম সমবেত গায়ন’ কর্মসূচি দেশপ্রেম, শ্রদ্ধা ও জাতীয় ঐক্যের আবহে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়।
বিদ্যা ভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান, নয়াদিল্লির উদ্যোগে এবং শরস্বতী শিশু নিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়খলা বিধানসভার বিধায়ক শ্রী কিশোর নাথ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর চা বাগানের ম্যানেজার শ্রী দীনেশ সিং, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্রী অপূর্ব কুমার নাথ এবং ডলু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী পান্ডু নাথ বর্মন।
‘এক সময়, এক লয়, এক স্বর’— এই মূল ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত সমবেত গায়নে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গণ, যা উপস্থিত সকলের মধ্যে দেশাত্মবোধ ও মাতৃভূমির প্রতি শ্রদ্ধার অনুভূতি আরও গভীর করে তোলে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। বক্তারা উনাদের বক্তব্যে জাতীয় ঐক্য, ভারতীয় সংস্কৃতির মর্যাদা এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।