ASSAM
শিলচরে মাল্টি মডেল লজিস্টিক্স পার্ক স্থাপনের উদ্যোগে বড় অগ্রগতি, সাংসদ কণাদ পুরকায়স্থের প্রচেষ্টায় শুরু হচ্ছে ডিটেইলড ফিজিবিলিটি স্টাডি
শিলচর, ২৪ সেপ্টেম্বর: বরাক উপত্যকার দীর্ঘদিনের দাবি শিলচরে মাল্টি মডেল লজিস্টিক্স পার্ক (MMLP) স্থাপনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থের ধারাবাহিক উদ্যোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছে।
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি ২১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে এক পত্রের মাধ্যমে সাংসদ শ্রী কানাদ পুরকায়স্থকে জানিয়েছেন যে, তাঁর ৫ আগস্ট ২০২৬-এর চিঠির পরিপ্রেক্ষিতে শিলচরে MMLP স্থাপনের জন্য Detailed Feasibility Study (DFS) প্রস্তুত করার লক্ষ্যে পরামর্শদাতা সংস্থা নিয়োগের প্রক্রিয়া শুরু করা হচ্ছে।
এই গুরুত্বপূর্ণ সমীক্ষায় প্রস্তাবিত MMLP-এর সঙ্গে বহিরাগত রেল ও সড়ক যোগাযোগের সম্ভাব্যতা বিশেষভাবে মূল্যায়ন করা হবে। DFS-এর ফলাফলের ভিত্তিতে প্রকল্পটি নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন।
বরাক উপত্যকার বাণিজ্য, শিল্প, পণ্য পরিবহন ও লজিস্টিক্স ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে শিলচরে একটি MMLP গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই প্রকল্প বাস্তবায়িত হলে রেল ও সড়কপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি বরাক উপত্যকার বৃহত্তর অর্থনৈতিক সম্ভাবনাকেও আরও সুদৃঢ় করার পথ প্রশস্ত হবে।
চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, অসমের জোগিঘোপায় একটি MMLP ইতিমধ্যেই নির্মিত হয়েছে এবং শীঘ্রই সেটির পরিচালনার জন্য কনসেশন প্রদান করা হবে।
শিলচরে MMLP স্থাপনের প্রস্তাবকে কেন্দ্রের আনুষ্ঠানিক feasibility assessment-এর পর্যায়ে নিয়ে যাওয়া সাংসদ কণাদ পুরকায়স্থের উদ্যোগের একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বরাক উপত্যকার পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তাঁর ধারাবাহিক প্রচেষ্টার ফলে বিষয়টি এখন একটি সুস্পষ্ট প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করেছে।
News