ASSAM
ঝাড়খণ্ডের দেওঘরে বাবা বৈদ্যনাথ মেডিকেল ট্রাস্ট হাসপাতাল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডঃ শর্মা
দিসপুর, ২৩ সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা আজ ঝাড়খণ্ডের দেওঘরে বাবা বৈদ্যনাথ মেডিকেল ট্রাস্ট হাসপাতালের উদ্বোধন করেন। ৭৫০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক এই হাসপাতাল দেওঘরের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করবে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বাবা বৈদ্যনাথকে প্রণাম জানিয়ে বলেন, বাবা বৈদ্যনাথ মেডিকেল ট্রাস্ট এবং পি.ডি. হিন্দুজা হাসপাতাল ও মেডিকেল রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে এই হাসপাতালটি স্থাপন করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে এখানে একটি মেডিকেল কলেজও স্থাপন করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, এই হাসপাতালটি বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।ঝাড়খণ্ডের দেওঘর এবং গোড্ডায় যে উন্নয়ন হচ্ছে তার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এই অঞ্চলে এখন বিমানবন্দর, এইমস, রেল সংযোগ এবং রিং রোড রয়েছে। সাংসদ নিশিকান্ত দুবের নেতৃত্বে গোড্ডা সংসদীয় আসনে যে উন্নয়ন হয়েছে তা সারা দেশের জন্য একটি উদাহরণ স্থাপন করেছে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রেখে এখন এই আসনে আরও একটি বড় হাসপাতালের উদ্বোধন করা হল।২০০৬ সাল থেকে প্রায় ১৫ বছর অসমের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ডঃ শর্মা বলেন, একটি হাসপাতালের সাফল্য নির্ধারণে তার স্থাপত্য ও নকশাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নবনির্মিত হাসপাতালের আইসিইউ, জরুরি বিভাগ এবং জেনারেল ওয়ার্ড সহ বিভিন্ন সুবিধায় সন্তোষ প্রকাশ